News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Returning Officer : ভোটকর্মীদের প্রশিক্ষণ দিলেন রিটার্নিং অফিসার
Image

Returning Officer : ভোটকর্মীদের প্রশিক্ষণ দিলেন রিটার্নিং অফিসার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ ইভিএম এবং ভিপিপ্যাড সংযুক্তিকরণ সহ অন্যান্য ভোট প্রস্তুতি সম্পর্কে ভোট কর্মীদের সদরের এসডিএম অর্থাৎ রিটার্নিং অফিসার অসীম সাহা রবিবার প্রশিক্ষণ প্রদান করেন৷ ২৩ জুন ৬ আগরতলা এবং ৮ বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ৷ ভোট গ্রহণের জন্য ভোট কর্মীদের প্রশিক্ষণ এর কাজ শুরু হয়েছে৷ ইতিমধ্যেই প্রথম পর্যায়ের প্রশিক্ষণের কাজ শেষ করে রবিবার দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ দেন সদরের তথা রিটার্নিং অফিসার অসীম সাহা৷ এদিন ভোট কর্মীদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয় কিভাবে ইভিএম এবং ভিপিপ্যাড সংযুক্তিকরণ করতে হবে৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদরের এসডিএম তথা রিটার্নিং অফিসার অসীম সাহা জানান ভোট করবো অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷ ভোট প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ ভোট গ্রহণ করাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয় তা খতিয়ে দেখছেন তিনি৷রিটার্নিং অফিসার অসীম সাহা আশা প্রকাশ করেছেন উপনির্বাচন পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হবে৷ভোট কর্মীদের সাথে এস ডি এম কিভাবে ইভি এম চালানো হয় এবং ভিভিপেট ইভি এম এর সাথে সেট করা হয় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়৷

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top