News Flash

  • Home
  • মুখ্য খবর
  • T20 : ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে
Image

T20 : ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে

কটক, ১২ জুন ( হি. স.) : আজ রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচ। ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। প্রথম ম্যাচ দিল্লিতে ভারত হেরে আজ সন্ধ্যায় কটকের বরবাটি স্টেডিয়ামে খেলতে নামবে দুই দল। সূত্রের খবর, এদিনের ম্যাচ দেখতে সম্ভবত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক উপস্থিত থাকতে পারেন।

শনিবার প্র্যাকটিসে যে ভাবে গ্যালারিতে ভিড় জমালেন ওড়িশার ক্রিকেটপ্রেমীরা-তা দেশের অন্যপ্রান্তে কমই দেখা যায়। পন্থ-পান্ডিয়াদের নিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের প্র্যাকটিসে এই ছিল মাঠের পরিবেশ। বায়ো বাবল সরিয়ে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকার ৫ ম্যাচের টি-২০ সিরিজ।
এই মাঠে ৬-৭ মাস কোনও ম্যাচ হয়নি। নুতন উইকেট। হাল্কা ঘাস আছে। মাঠের মাঝে ৫ টি উইকেট আছে। একটি বাছাই করা আছে ম্যাচের জন্য। তারই পাশে দুই দলের বোলাররা ম্যাচে বল করার ‘ফিল’ নিতে স্প্রিং উইকেট লাগিয়ে প্র্যাকটিস সারলেন। আর মাঠের দুপাশে ছিল, দুটি করে নেট। দক্ষিণ আফ্রিকা প্র্যাকটিস সেরে স্টেডিয়াম ছাড়ার মুখে ভারতীয় দল মাঠে আসে। আর গ্যালারিতে থাকা হাজার হাজার ভারতীয় দলের সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মত।

শেষ বার এই স্টেডিয়ামে ম্যাচ হয়েছিল কোভিড লক ডাউনের আগে। ২০১৯ সালে। ভারত আর ওয়েস্ট ইন্ডিজ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top