News Flash

  • Home
  • দেশ
  • Madarihat :মাদারিহাটে বিধ্বংসী আগুনে পুড়ল দোকান
Image

Madarihat :মাদারিহাটে বিধ্বংসী আগুনে পুড়ল দোকান

মাদারিহাট, ১২ জুন ( হি. স.) : আলিপুরদুয়ারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি মুদিখানা দোকান। মাদারিহাট ব্লকের উমাচরণপুর নয় মাইলে ঘটনাটি ঘটেছে। শনিবার মধ্য রাতের এই ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে এক ব্যক্তি। অন্যদিকে দেরী করে আসায় জনতার রোষের মুখে পড়ে গাড়ি নিয়ে পালিয়ে যান দমকল কর্মীরা। এই ঘটনায় কেউ বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছে বলেই মনে করছেন দোকানের অন্যতম মালিক গণেশ সাহা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ নয় মাইলের গণেশ সাহা ও কার্তিক সাহার মুদির দোকানে আগুন লাগে। গণেশ জানান, দোকান বন্ধ করে যাওয়ার সময় বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে যান। তাঁর ধারণা, কেউ বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছে। এদিকে, আগুন নেভাতে এসে সুজয় সরকার নামে স্থানীয় গুরুতর জখম হয়েছেন। বর্তমানে আলিপুরদুয়ার ভর্তি আছেন।

স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার প্রায় সঙ্গে সঙ্গেই ফালাকাটার দমকল কর্মীদের বহুবার ফোন করলেও কেউ ফোন ধরেননি। এরপর ফালাকাটা থানায় ফোন করা হয়। প্রায় দুই ঘণ্টা পর ফালাকাটা থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। তবে ততক্ষণে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন আয়ত্তে চলে আসে। জনতার রোষের মুখে পড়ে দমকল কর্মীরা গাড়ি নিয়ে পালিয়ে যান। দোকান মালিক জানান, দোকানের মালপত্র পুড়ে গিয়েছে।–

Releated Posts

গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের তথ্য ফাঁসের অভিযোগ, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ মে (আইএএনএস): ভোটগণনার দায়িত্বে থাকা কিছু আধিকারিক তাঁদের ডিউটির বিবরণ বাইরে প্রকাশ করছেন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk May 3, 2026

বাণিজ্যিক এলপিজি দামের জেরে তামিলনাড়ুতে হোস্টেল-পি.জি ভাড়া বাড়ছে ৫ মে থেকে

চেন্নাই, ৩ মে (আইএএনএস): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতির প্রভাবে তামিলনাড়ু জুড়ে হোস্টেল ও পেয়িং গেস্ট (পি.জি) আবাসনের…

ByByNews Desk May 3, 2026

জবলপুর ক্রুজ দুর্ঘটনা: শেষ নিখোঁজের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৩

ভোপাল/জবলপুর, ৩ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি ড্যামে নৌকাডুবি-কাণ্ডে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর রবিবার…

ByByNews Desk May 3, 2026

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top