News Flash

  • Home
  • দেশ
  • Election: রাষ্ট্রপতি নির্বাচন: মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেবে শিবসেনা
Image

Election: রাষ্ট্রপতি নির্বাচন: মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেবে শিবসেনা

মুম্বই, ১২ জুন ( হি. স.) : দেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ১৫ জুনের বৈঠকে শিবসেনার কিছু বিশিষ্ট নেতা অংশ নেবেন বলে রবিবার শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এই বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিকদের তিনি বলেন, গতকাল সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে শরদ পাওয়ার সহ বিরোধী দলের নেতার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর আগে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিবসেনা সহ অ-বিজেপি দলগুলির নেতা ও মুখ্যমন্ত্রীদের বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লিখেছেন। এই আমন্ত্রণটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছেও এসেছে, তবে ইতিমধ্যেই নির্ধারিত সময়সূচির কারণে মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত হতে পারবেন না। তবে বৈঠকে শিবসেনার একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।
সঞ্জয় রাউত কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে রাজ্যসভা নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছেন। তিনি বলেন, মহারাষ্ট্রের বিজেপি নেতারা শিবসেনা বিধায়ক সহ মহাবিকাশ আঘাড়ির বেশ কয়েকজন বিধায়কের ভোট বাতিল করার ষড়যন্ত্র করেছিল।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top