News Flash

  • Home
  • খেলা
  • Chess : চেস্ অলিম্পিয়াডে আরবিটার হিসেবে আমন্ত্রিত রাজ্যের প্রদীপ কুমার রায়
Image

Chess : চেস্ অলিম্পিয়াডে আরবিটার হিসেবে আমন্ত্রিত রাজ্যের প্রদীপ কুমার রায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।।ত্রিপুরার প্রদীপ কুমার রায়-কে চেস অলিম্পিয়াডে আমন্ত্রণ। খেলার জন্য নয়, তবে আমন্ত্রণ এসেছে আরবিটার হিসেবে টুর্ণামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালনের জন্য। নিঃসন্দেহে এটি একটি অসামান্য সম্মান স্বরূপ আমন্ত্রণ। ভারতে প্রথম বারের মতো চেস অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৭ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত তামিলনাড়ুর চেন্নাইয়ে ৪৪-তম চেস অলিম্পিয়াড- ২০২২ অনুষ্ঠিত হবে। বিশ্বের সর্ববৃহৎ দাবা প্রতিযোগিতার আয়োজন এটি। ১৯০ এর অধিক সংখ্যক দেশ থেকে ১৭৫০ জনেরও বেশি দাবাড়ু এতে অংশ নেবে। ভারতের “চেস ক্যাপিটাল” হিসেবে বিখ্যাত চেন্নাই শহরে এবারকার এই আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আরবিটার হিসেবে দায়িত্ব পালনের জন্য ত্রিপুরার সুনামধন্য জাতীয় আরবিটার প্রদীপ কুমার রায় আমন্ত্রণ পেয়েছেন। ৪৪-তম চেস অলিম্পিয়াড টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে টুর্নামেন্ট ডিরেক্টর ভারত সিং চৌহান এক “আরবিটার সিলেকশন” নামাঙ্কিত আমন্ত্রণপত্রে প্রদীপ কুমার রায়কে বলা হয়েছে ২৩ জুলাই তারিখে চেন্নাইয়ে মহাবলীপুরমেপুরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ রিপোর্ট করার জন্য। ড্রেসকোড গাইডলাইনেও এক্ষেত্রে মান্যতা দিতে হবে। আরবিটার-এর দায়িত্ব পালনের জন্য কিছু প্রশিক্ষণের বিষয় রয়েছে। যা করানো হবে অনলাইনে, জুম মীটের মাধ্যমে। এই অনলাইন ট্রেনিং প্রোগ্রাম ২৯ জুন থেকে শুরু হয়ে চলবে ৩ জুলাই পর্যন্ত। তবে এর আগে অবশ্যই ২০ জুনের মধ্যে ই-মেইলে তা কনফার্ম করতে হবে বলে জানানো হয়েছে। আরবিটার প্রদীপ কুমার রায়কে প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি এবং নির্দেশাবলী সহ তার আমন্ত্রণ পত্রে ফিডে চেস অলিম্পিয়াড টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অভিনন্দনও জানানো হয়েছে।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top