News Flash

  • Home
  • দিনের খবর
  • Shubhendu : শুভেন্দুকে হাওড়া যেতে বাধা, পুলিশের সঙ্গে বাদানুবাদ বিরোধী দলনেতার
Image

Shubhendu : শুভেন্দুকে হাওড়া যেতে বাধা, পুলিশের সঙ্গে বাদানুবাদ বিরোধী দলনেতার

তমলুক, ১২ জুন (হি.স.): শনিবার টুইট করে হাওড়ায় যাওয়ার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ কিন্তু হাওড়ার অশান্ত জায়গা পরিদর্শনে যাওয়ার পথে এবার পুলিশের বাধার মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কোলাঘাটেও তাঁকে যেতে দেওয়া হল না। গাড়িতে বসেই পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান শুভেন্দু।

রবিবার রাধামণি হাইরোডে শুভেন্দুর গাড়ি আটকায় পুলিশ৷ বিরোধী দলনেতাকে গাড়ি নিয়ে এগোতে বারণ করে৷ পুলিশের কথা শুনেই রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন শুভেন্দু৷ পুলিশকে সটান জানিয়ে দেন, ‘আমি কাঁথি, হলদিয়া না কলকাতার বাড়িতে থাকব তা ঠিক করার এক্তিয়ার পুলিশের নেই৷’ তিনি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন৷

কাঁথির বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু হাওড়ার দিকে রওনা দেন৷ যদিও পুলিশের কাছে বিরোধী দলনেতা দাবি করেন, তিনি কোলাঘাটের গেস্ট হাউসে যাচ্ছেন৷ কেন তাঁকে রাধামণিতে আটকানো হল তার ব্যাখ্যা চান৷ শুভেন্দু বলেন, ‘আমি জানি কোথা থেকে নির্দেশ নিয়ে এই কাজ করছেন৷ আপনাকে এই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু বিরোধী নেতাকে এই ভাবে আটকানো যায় না৷’ এর পরেও পুলিশের সঙ্গে বাদানুবাদ চলে বিরোধী দলনেতার৷ পুলিশ তাঁকে ফিরে যেতে বলেন৷ গোটা ঘটনা নিয়ে তিনি রাজ্যপাল ও মুখ্যসচিবের কাছে অভিযোগ জানান। চিঠি পাঠান কাঁথি থানাতেও

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top