News Flash

  • Home
  • দিনের খবর
  • Congress : মুম্বই এবং নাগপুরে ইডি অফিসের সামনে ১৩ জুন বিক্ষোভ দেখাবে কংগ্রেস
Image

Congress : মুম্বই এবং নাগপুরে ইডি অফিসের সামনে ১৩ জুন বিক্ষোভ দেখাবে কংগ্রেস

মুম্বই, ১২ জুন ( হি. স.) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে রাজনৈতিক ইশারায় কাজ করার অভিযোগ তুলে আগামীকাল সোমবার কংগ্রেস দলের তরফে মুম্বই ও নাগপুরে অবস্থিত ইডি অফিসের সামনে বিক্ষোভ করা হবে বলে রবিবার মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে জানিয়েছেন।

এদিন তিনি সাংবাদিকদের বলেন, কেন্দ্রের মোদী সরকার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রে কাজ করছে। এই কারণেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে মিথ্যা মামলায় ফাঁসানোর নোটিশ জারি করেছে। তিনি বলেন, বিরোধীদের কণ্ঠস্বর দমন করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, কেন্দ্রের বিজেপি সরকার প্রকাশ্যে গণতন্ত্র ও সংবিধান লঙ্ঘন করছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনসিবি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পুতুল বানিয়েছে মোদী সরকার। সারাদেশে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং আমরা মোদী সরকারের স্বৈরাচারী মনোভাবের কাছে মাথা নত করছি না।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top