News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sudip Ray Barman : ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী সুদীপ বর্মন
Image

Sudip Ray Barman : ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী সুদীপ বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী সুদীপ রায় বর্মন এর সমর্থনে রবিবার নয়নিয়া মুড়া এলাকায় ভোট প্রচারের সামিল হন দলীয় নেতাকর্মীরা ৷কংগ্রেসের অন্যতম লড়াকু নেতা সুদীপ রায় বর্মনকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে রবিবার নয়নিয়ামুড়া  এলাকায় ভোট প্রচারের সামিল হন কংগ্রেস দলের নেতাকর্মীরা৷ এদিন  ভোট প্রচারে গিয়ে  গনদেবতাদের কাছে তারা সুদীপ রায় বর্মন এর সমর্থনে ভোট প্রার্থনা করেন৷ দলীয় নেতাকর্মীরা সারাবছর এলাকার মানুষের পাশে থাকেন৷ এলাকার জনগণ এ বিষয়ে সম্পূর্ণ ভাবে অবগত রয়েছেন৷ বছরের প্রতিটি দিন মানুষের সুখ-দুঃখের সাথি হল কংগ্রেস৷ উপনির্বাচনেও কংগ্রেস দলের প্রার্থী সুদীপ রায় বর্মনকে গণ দেবতারা দুহাত ভরে আশীর্বাদ করবেন বলে তারা আশা ব্যক্ত করেন৷ প্রতিপক্ষ শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোট প্রচারে গিয়ে কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন তারা বাহুবল এবং অর্থ দিয়ে মানুষকে কিনে নেওয়ার চেষ্টা চালাচ্ছে৷ বিবেকবান ভোটাররা এ ধরনের প্রলোভনে নিজের ভোট বিজেপিকে দেবেন না বলে তারা আশা ব্যক্ত করেছেন৷ এবারের নির্বাচনেও কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনকে বিপুল ভোটে জয়ী করে জনগণের সেবার সুযোগ করে দেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন৷ এবারের উপনির্বাচনে কেন হচ্ছে এলাকার জনগণ তা ভালোভাবেই জানেন বলেও কংগ্রেস দলের পক্ষ থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷ স্বাভাবিক কারণেই উপনির্বাচনেও কংগ্রেস দলের প্রার্থীদের কেই তারা বিপুল ভোটে জয়ী করে শাসক দলকে উপযুক্ত শিক্ষা দেবেন বলেন কংগ্রেস মনে করে৷

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top