News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ranchi : রাঁচির সহিংসতার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে
Image

Ranchi : রাঁচির সহিংসতার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে

রাঁচি, ১১ জুন (হি.স.) : জুমার নামাজের পর রাঁচির মেন রোড এলাকায় যে হিংসাত্মক ঘটনা ঘটেছিল তার উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ড সরকার। এর জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

তদন্ত কমিটি ঘটনার সব দিক খতিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জামা দেবে কমিটি। কমিটিতে রয়েছেন রাজ্য সরকারের সচিব ডঃ অমিতাভ কৌশল এবং অতিরিক্ত পুলিশ মহাপরিচালক সঞ্জয় লাটকার।উল্লেখ্য, বরখাস্তকৃত নূপুর শর্মার বক্তব্যের প্রতিবাদে এবং বিজেপি থেকে বহিষ্কার হওয়া নবীন কুমার জিন্দালকে নবী হজরত মোহাম্মদ সম্পর্কে মন্তব্যের জন্য শুক্রবারের নামাজের পরে, মুসলিম সম্প্রদায়ের লোকেরা মিছিল করে। রাঁচির প্রধান সড়কে মিছিল থামানোর চেষ্টা করে পুলিশ। এতে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। বিক্ষোভকারীরাও ঢিল ছুড়েছে, এতে এসএসপিসহ ১৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বাতাসে গুলি করতে হয়। গুলিতে নিহত হন দুইজন। রাঁচির অনেক থানা এলাকায় নিষেধাজ্ঞামূলক আদেশ (১৪৪ ধারা ) বলবৎ রয়েছে। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। শহরজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top