News Flash

  • Home
  • দেশ
  • Nupur Sharma : নূপুর শর্মার ‘মুণ্ডচ্ছেদের’ ভিএফএক্স ভিডিয়ো বানিয়ে গ্রেফতার কাশ্মীরের ইউটিউবার
Image

Nupur Sharma : নূপুর শর্মার ‘মুণ্ডচ্ছেদের’ ভিএফএক্স ভিডিয়ো বানিয়ে গ্রেফতার কাশ্মীরের ইউটিউবার

শ্রীনগর, ১১ জুন (হি.স.) : নূপুর শর্মার ‘মুণ্ডচ্ছেদের’ ভিএফএক্স ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রেফতার কাশ্মীরের ইউটিউবার ফয়জল ওয়ানি। শনিবার তাকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীরের পুলিশ।

ওয়ানিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীরের পুলিশ। তাঁর বিরুদ্ধে সাফা কদল থানায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওয়ানি ইউটিউবে ‘অপরাধমূলক’ ভিডিও পোস্ট করেছিলেন ওয়ানি। যা সমাজে ভয়ের পরিবেশ তৈরি করেছে। হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুরের বিরুদ্ধে সরব হয়েছেন একাংশ। তারইমধ্যে নুপূরকে নিয়ে ভিএফএক্স ভিডিয়ো তৈরি করেছিলেন ওয়ানি। ইউটিউবে পোস্ট করা সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিয়োয় ভিএফএক্সের মাধ্যমে বিজেপির প্রাক্তন মুখপাত্রের মুণ্ডচ্ছেদের দৃশ্য দেখানো হয়েছিল। ভিডিয়োয় দেখা গিয়েছে, খালি গায়ে ওয়ানি হাজির হয়েছেন। তারপর একটি মন্তব্য শেষ করেই ভিএফএক্সের মাধ্যমে নূপুরের মুণ্ডচ্ছেদের দৃশ্য দেখানো হয়।
সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বিতর্ক শুরু হয়। বিতর্কের মধ্যে ভিডিয়ো মুছে দেন ওয়ানি। সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, ‘ভিডিয়োয় একটি ভিএফএক্স তৈরি করেছিলাম। দ্রুত সেটা ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, ভিডিয়োটি আমি তৈরি করেছিলাম। আমি কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। আমি ভিডিয়োটা মুছে দিয়েছি। কাউকে আঘাত দিয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top