News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Kalyanpur : কল্যাণপুুরে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত, ক্ষুব্ধ গ্রাহকরা

Kalyanpur : কল্যাণপুুরে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত, ক্ষুব্ধ গ্রাহকরা

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১০ জুন৷৷ কল্যাণপুরে বিদ্যুৎ নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই৷ একের পর এক অভিযোগ৷ ভোক্তাদের দাবি অভিযোগ বক্স খোলা উচিত৷ কল্যাণপুরের সব চেয়ে বড় ১১ কে ভি ফিডার কমলনগর ফিডারের যন্ত্রনায় মানুষ বিরক্ত৷ এই ফিডারে বিদ্যুৎ থাকে না বললেই চলে৷ মান্ধাতার আমলের পরিবাহী তার ও নষ্ট ট্রান্সফারমার জোড়াতাপ্পি দিয়ে কোনোক্রমে চলছে এই ফিডার৷ ঘিলাতলী থেকে বড়মুড়া পর্যন্ত বিস্তৃত এই অকেজো ফিডার৷ বৃষ্টি ঝড় জল না হলেও এই ফিডার হঠাৎ করেই ঘন্টার পর ঘন্টার জন্য অকেজো হয়ে যায়৷ নিগমের এক কর্তা জানান জঙ্গলের মধ্যে দিয়ে গেছে এই ফিডার৷ কমলনগর ফিডার গেছে বেশ কিছু রাবার বাগানের মধ্য দিয়েও৷ তাই প্রায় সময়ই রাবার গাছ পরে ফিডার অচল হয়ে যায়৷ কিন্ত বৃষ্টি না থাকলে ফিডার কেন অচল হয় তার কোন জবাব ওই নিগম কর্তা দিতে পারেননি৷ বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ এই ফিডারে বিদ্যুৎ চলে যায়৷ ফলে অন্ধকারে নিমজ্জিত হয়ে পরে ঘিলাতলী, ওয়াতিলং, পুলিশ পাড়া, বাঘবেড়, রজনী সর্দার পাড়া, একরাই, রাইদাস গগন চৌধুরী, বাতেখা, অমর কলোনী, গোজাখা, ঘনিয়ামারা, তোতা বাড়ী, সহ কমলনগর৷ জানা গেছে পরিবাহী তার গুলো অত্যন্ত পুরোনো হয়ে গেছে৷ এগুলো দিয়ে আর কাজ চলছে না৷ অথচ সরকার বা নিগমের এই গুলো বদল করারও কোন সদিচ্ছা নেই৷ ভোক্তারা দাবি করেন এ বিষয়ে সদর্থক ভূমিকা নিক নিগম৷ এদিকে কমলনগর ফিডারে আছে প্রায় চল্লিশটির উপর ট্রান্সফরমার৷ যার অধিকাংশই অত্যন্ত পুরানো৷ প্রায় সময় বিনা কারণে এগুলো বিগড়ে যায়৷ এর পর তাপ্পি মেরে কাজ চালাতে হয়৷ বৃহস্পতিবার রাতে যে এই ফিডারে বিদ্যুৎ যায় তার আংশিক চালু হয় শুক্রবার বারোটা নাগাদ৷ বেলা তিনটা নাগাদ ফিডার পুরোপুরি চালু হয়৷ কিন্ত কখন যে আবার এই ফিডার অন্ধকারে নিমজ্জিত হবে তা কেউ বলতে পারে না৷ বিদ্যুৎ না থাকলে পানীয় জল পরিষেবাও বন্ধ থাকে৷ সব মিলিয়ে কমলনগর ফিডার এর মানুষ এক দুর্বিসহ জীবন কাটাচ্ছেন৷ উল্লেখ্য কল্যাণপুরে মোট সাতটি ফিডার আছে৷ এর মধ্যে ধলাবিল ও গামাইবাড়ির ৩৩ কে ভি ফিডার দিয়ে কল্যাণপুরে বিদ্যুৎ আসে৷

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top