News Flash

  • Home
  • বিদেশ
  • “আলোচনায় ওঠেনি নূপুর শর্মা প্রসঙ্গ”, ভারত মুখ খুলতেই মন্তব্য মুছল ইরান
Image

“আলোচনায় ওঠেনি নূপুর শর্মা প্রসঙ্গ”, ভারত মুখ খুলতেই মন্তব্য মুছল ইরান

তেহরান, ১০ জুন (হি.স.) : দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাইয়ার মধ্যে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার ‘ঘৃণাভাষণ’ প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি । এই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক । নূপুর শর্মা প্রসঙ্গত ভারত মুখ খুলতেই ওই বৈঠক নিয়ে ইরান তাদের আগের মন্তব্য টুইটার থেকে মুছে দেয়।

ইরানের তরফে আগের বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নাকি হোসেইনকে আশ্বস্ত করেছেন বিতর্কিত মন্তব্যকারীকে উচিত শিক্ষা দেওয়া হবে। পরে অবশ্য ইরানের বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে ওই বাক্যটির হদিস মেলেনি।ভারতের বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচী জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনাতে বিষয়টি ওঠেইনি। ভারত তাদের আগেই অবহিত করেছিল ওই মন্তব্য রাষ্ট্রের মতামতকে প্রতিফলিত করে না। বিজেপির প্রাক্তন মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যে কুয়েত, কাতার-সহ বিভিন্ন উপসাগরীয় দেশ ভারতের সমালোচনা করেছে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top