News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrest : শান্তিরবাজারে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার এক ব্যক্তি
Image

Arrest : শান্তিরবাজারে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১০ জুন৷৷ কাঁঠালিয়া এলাকা থেকে এক নেশাকারবারীকে গ্রেপ্তার করলো শান্তিরবাজার থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার শান্তিরবাজার মহকুমার কাঁঠালিয়া এডিসি ভিলেজে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে এলাকাবাসী৷ এলাকার লোকজন একত্রিত হয়ে লোকটিকে আটক করে খবর দেয় শান্তিরবাজার থানায়৷  ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার এস আই সঞ্জয় দেবর্বমা, প্রফেশনাল এস আই সুজিত সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমানে নেশাসামগ্রী উদ্ধার করে৷  ঘটনার খবর পেয়ে পরবর্তীসময় ঘটনাস্থলে উপস্থিত হন ডিসিএম সুমন দেব ও মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত৷  ঘটনাস্থলে গিয়ে নেশাসামগ্রী সহ জাহাঙ্গীর হোসেন (৩৯) নামে নেশাকারবারীকে গ্রেপ্তার করে শান্তিরবজার থানায় নিয়ে আসা হয়৷  এই নেশাকারবারীকে গ্রেপ্তার করার বিষয়ে সংবাদমাধ্যমের সামনে জানান শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দের্বমা৷  তিনি জানান জাহাঙ্গীর হোসেন মেলাঘর থানার অধিনে টেলকাজলা এলাকার বাসিন্দা৷  নেশাকারাবারী থেকে ৫ পেকেটে ৬৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়৷ নেশাকারবারীর বিরুদ্ধে শান্তিরবাজার থানায় এন ডি পি এস মামলা নথিভুক্ত করা হয়৷  আগামীকাল অভিযুক্তকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে পুলিশ রিমান্ড চেয়ে প্রেরন করা হবে বলে জানান শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা৷  জানা যায় উদ্ধার করা নেশাসামগ্রীর বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা হবে৷ শান্তিরবাজার থানার এই ধরনের সাফল্যে খুবই খুশি শান্তিরবাজারের লোকজন৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top