News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Malaria Outbreak : কাঁকড়াছড়া এডিসি ভিলেজে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, গণহারে আক্রান্ত
Image

Malaria Outbreak : কাঁকড়াছড়া এডিসি ভিলেজে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, গণহারে আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ জুন৷৷ প্রত্যন্ত পাহাড়ি জনপদে ফের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের অধীনে কাঁকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়া এলাকা থেকে সাত বছরের এক শিশু কন্যা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷
জানা গেছে, তিনদিন ধরে জ্বর জনিত সমস্যায় ভোগছিল সাত বছরের শিশু কন্যা  শর্মিলা রিয়াং৷ শুক্রবার বিকেল নাগাদ শর্মিলার জ্বর না কমার কারণে পরিবারের লোকজন চিন্তিত হয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে  তার রক্তের নমুনা পরীক্ষা করে দেখা যায় তার শরীরে ম্যালেরিয়ার জীবাণু রয়েছে৷  পরবর্তীতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করে৷ প্রত্যন্ত এলাকার গিরিবাসীদের মধ্যে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ছড়ালেও এক্ষেত্রে নির্বিকার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে মহাকুমার স্বাস্থ্য দপ্তরের কর্তা-ব্যাক্তিরা৷
এদিকে সংবাদে আরো জানা গেছে, শর্মিলা রিয়াংয়ের মতো অনেকেই কাঁকড়াছড়া এডিসি ভিলেজ সহ আশপাশ এলাকায় জ্বর নিয়ে ভুগছে শিশু থেকে বৃদ্ধরাও বলে খবর৷
একদিকে যেমন অর্থের অভাব অন্যদিকে হাজরাপাড়া এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রটি প্রায়শই বন্ধ থাকে বলে অভিযোগ দীর্ঘদিনের৷ তাছাড়া গিরিবাসীদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বরাবরই৷ এলাকাবাসীদের তরফ থেকে বারবার তেলিয়ামুড়া স্বাস্থ্য দপ্তরের কাছে স্বাস্থ্য শিবির করার জন্য আবেদন জানানো হলেও কোনো এক অজ্ঞাত কারণে মহকুমা স্বাস্থ্য আধিকারিক কোন প্রকার ব্যাবস্থা গ্রহণ করে না বলে অভিযোগ দীর্ঘদিনের৷ এদিকে তেলিয়ামুড়া হাসপাতাল সূত্রে জানা যায়,, প্রতিনিয়তই এক’’দুজন করে  ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসে৷ একাংশ এলাকাবাসীর দাবি, মহাকুমার স্বাস্থ্য প্রশাসন যেন ম্যালেরিয়ায় আক্রান্ত এলাকাগুলিতে কমপক্ষে একটি করে সচেতনতামূলক এবং স্বাস্থ্য শিবির করে৷ এক্ষেত্রে উপকৃত হবে গিরিবাসী অংশের মানুষজন৷

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top