News Flash

  • Home
  • প্রধান খবর
  • Congress: রাজ্যসভার ১৬ আসনে ভোট শুক্রবার, দল ভাঙার আশঙ্কায় ভুগছে কংগ্রেস
Image

Congress: রাজ্যসভার ১৬ আসনে ভোট শুক্রবার, দল ভাঙার আশঙ্কায় ভুগছে কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন(হি.স) : আজ শুক্রবার রাজ্যসভার ১৬টি আসনের ভোট। ভোট ঘিরে কংগ্রেস এবং বিজেপির মধ্যে তৎপরতা তুঙ্গে। মোট ৫৭টি আসন শূন্য ছিল। তার মধ্যে ৪১টি আসনে বিভিন্ন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন। ফলে ভোট হবে বাকি ১৬টি আসনে।

কংগ্রেসের আশঙ্কা, বিজেপি ইতিমধ্যেই দল ভাঙাভাঙির খেলায় নেমে গিয়েছে। তাই হরিয়ানার কংগ্রেস বিধায়কদের নিয়ে যাওয়া হয়েছে কংগ্রেস শাসিত ছত্তীশগড়ের রায়পুরে। সেখানকার হোটেলে কংগ্রেস বিধায়কদের রাখা হয়েছে। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা ভূপেন্দ্র সিং হুডা বুধবার রায়পুরে গিয়ে দলীয় বিধায়কদের সঙ্গে কথা বলে এসেছেন। তাঁর দাবি, কংগ্রেস বিধায়করা ঐক্যবদ্ধ আছেন। রাজস্থানেও দল ভাঙার আতঙ্কে ভুগছে কংগ্রেস। রাজস্থানে কংগ্রেসের তিনজন প্রার্থী রয়েছেন। কংগ্রেস তিন প্রার্থীকে জিতিয়ে আনতে মরিয়া।
একইভাবে মহারাষ্ট্রেও শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট ভাঙার জন্য আসরে নেমেছে বিজেপি। শিবসেনা প্রধান এবং মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, এনসিপির শরদ পাওয়ার এবং কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে শাসকজোটের সব বিধায়কের সঙ্গে বৈঠক করেন। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখ এবং মন্ত্রী নবাব মালিক দুর্নীতির দায়ে আপাতত জেলে। রাজ্যসভা ভোটের জন্য তাঁরা একদিনের জামিনের আবেদন জানিয়েছেন আদালতে। কিন্তু বৃহস্পতিবার আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। সব মিলিয়ে শুক্রবার রাজ্যসভার নির্বাচন বেশ জমে উঠবে বলে পর্যবেক্ষক মহলের ধারণা।

Releated Posts

ইসিআই-র বিরুদ্ধে সরব ভারত জোট, সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি; এসআইআর বাতিল ও ব্যালট পেপারে ভোটের দাবিতে সংসদ থেকে মিছিল

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক চাপ…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে, বাণিজ্য ও বিনিয়োগে জোর

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, বিনিয়োগ সহজ করা এবং পরিকাঠামো, প্রযুক্তি, উদ্ভাবন ও সরবরাহ শৃঙ্খলে সহযোগিতা…

ByByNews Desk Oct 6, 2026

ভারত ব্লকের প্রতিবাদ ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, সিইসি-এর পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে নামছে বিরোধী ভারত…

ByByNews Desk Oct 6, 2026

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top