News Flash

  • Home
  • খেলা
  • Pradiram :প্রদীরামের দখলে ৬ উইকেট, দ্বিতীয় জয় পেলো আকাদেমি
Image

Pradiram :প্রদীরামের দখলে ৬ উইকেট, দ্বিতীয় জয় পেলো আকাদেমি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। দ্বিতীয় জয় পেলো দেবার্পিত ক্রিকেট আকাদেমি। ৪ ম্যাচ খেলে। বৃহস্পতিবার দেবার্পিত ক্রিকেট আকাদেমি ৭ উইকেটে পরাজিত করে মালবাসা প্লে সেন্টারকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মালবাসা প্লে সেন্টারের ৮৫ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয় দেবার্পিত ক্রিকেট আকাদেমি। দেবার্পিত ক্রিকেট আকাদেমিকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নিয়েছেন বঁাহাতি পেস বোলার প্রদীরাম রিয়াং। বিপক্ষের উপর কার্যত স্ট্রিম রোলার চাপান প্রদীরাম। আর এতেই জয় সহজ হয়ে যায় দেবার্পিত ক্রিকেট আকাদেমির। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মালবাসা প্লে সেন্টার ২৬.‌৪ ওভারে সবকটি উইকেট হারিযে মাত্র ৮৫ রান করতে সক্ষম হয়। দলের হয়ে ১০ নম্বরে ব্যাট করতে নেমে সুবর্ণ মোহন জমাতিয়া যদি কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর ৫০ রানের গন্ডি হয়তোবা পার করতো না। সুবর্ণ ৩৮ বল খেলে ১টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে মহাবীর জমাতিয়া ১১ বল খেলে ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং জগৎ জমাতিয়া ৩৩ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। দেবার্পিত ক্রিকেট আকাদেমির পক্ষে প্রদীরাম রিয়াং (‌৬/‌৩০) এবং তমাল সরকার (‌২/‌১৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ১৮.‌৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ‌‌উজ্জ্বল দত্ত ৫৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৫, রাহুল সরকার ১৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ (‌অপ:) এবং সুবিমল নাথ ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ‌১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। মালবাসা প্লে সেন্টারের পক্ষে জগৎ জমাতিয়া (‌২/‌১৮) সফল বোলার। ‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top