News Flash

  • Home
  • বিদেশ
  • করাচিতে হিন্দু মন্দির ভাঙচুর, দেব-দেবীর মূর্তি ক্ষতিগ্রস্ত
Image

করাচিতে হিন্দু মন্দির ভাঙচুর, দেব-দেবীর মূর্তি ক্ষতিগ্রস্ত

করাচি, ৯ জুন(হি.স) : পাকিস্তানের করাচি শহরে একটি হিন্দু মন্দিরে হামলা ও দেব-দেবীর মূর্তির ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। মন্দিরের পুরোহিতের ওপরও হামলা চালায় দুস্কৃতীরা।

করাচি পুলিশ জানিয়েছে, করাচির কোরাঙ্গি এলাকার শ্রী মারি মাতা মন্দিরে বিপুল সংখ্যক লোক ঢুকে ভাঙচুর শুরু করে। হামলাকারীরা মন্দিরে দেব-দেবীর মূর্তি ভাঙচুর করে। দুস্কৃতীদের প্রতিবাদ করলে মন্দিরের পুরোহিতের ওপর হামলাও করা হয়েছে। হামলাকারীরা হিন্দুদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। এই ঘটনাটি করাচির হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে। কোরাঙ্গী এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওই এলাকায় বসবাসকারী এক ব্যক্তি জানান, প্রথমে কয়েকটি মোটরসাইকেলে এক ডজন লোক এসে মন্দিরে হামলা চালায়। কোরাঙ্গী থানার ভারপ্রাপ্ত আধিকারিক(ওসি) ফারুক সানজরানি জানান, অজ্ঞাতনামা কয়েকজন মন্দিরে ঢুকে ভাঙচুর করে পালিয়ে যায়। মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তানে হিন্দু বা হিন্দুদের মন্দিরে এই হামলা প্রথম নয়। প্রায়ই হিন্দু মন্দির এবং হিন্দু জনসাধারণ দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়। সরকার তাদের নিয়ন্ত্রণের কথা বললেও হিন্দুদের ওপর হামলাকারীদের নিয়ন্ত্রণ করতে পারছে না।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top