News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : চাকমাঘাটে যান দূর্ঘটনায় গুরুতর আহত চারজন
Image

Accident : চাকমাঘাটে যান দূর্ঘটনায় গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ ভয়াবহ যান দুর্ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার জাতীয় সড়কে৷ দুর্ঘটনায় আহত চার৷ এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জিবিতে প্রেরণ  করা হয়৷ ঘটনায় জানা যায়,টিআর০৬- ১৫৬৩ নম্বরের একটি বুলেরো পিকআপ গাড়ি  তেলিয়ামুড়া শহর থেকে চাকমা ঘাটের  দিকে যাচ্ছিল, ঠিক একই সময় এনলে০১ এডি ৬৮৮০  নম্বরের একটি ১২ চাকার লরির চাকমাঘাট এলাকায়  সংঘর্ষ ঘটে৷ এতে গুরুতর আহত হয় পিকআপ গাড়ির চালক সহ ৪ জন৷ ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের খবর দিলে দমকলকর্মীরা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেনি৷ এনিয়ে বিরাট বিক্ষোভ দেখায় এলাকার জনগণ৷ অবশেষে এলাকাবাসীরা অটোরিকশা করে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ সেখানেই চলে চারজনের প্রাথমিক চিকিৎসা৷ এর মধ্যে বুলেরো গাড়ির চালক রাজকুমার দাস সহ আরো দুই জনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রণয় দাস তাদের আগরতলা জিবিতে রেফার করে দেন৷
অন্যদিকে দুর্ঘটনার দু’ঘণ্টা কেটে গেলেও তেলিয়ামুড়া থানার থানা বাবুরা তেলিয়ামুড়া হাসপাতালে আসতেও দেখা যায়নি৷ যদিও দুর্ঘটনাগ্রস্ত  দুটি গাড়ি ঘটনাস্থলেই  পড়ে আছে৷ এদিকে এলাকাবাসীরা তেলিয়ামুড়া দমকল বাহিনীর উপর একপ্রকার ক্ষোভ উগরে দেয়৷ যদিও পরবর্তী সময়ে পুলিশ দুটি গাড়িকেই আটক করে একটি দুর্ঘটনার মামলা হাতে নেয়৷ অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, তেলিয়ামুড়া থানার উদ্যোগে ‘প্রয়াস’ নামক একটি ব্যাবস্থাপনা রয়েছে জনগণকে সচেতনতা করার৷ কিন্তু তেলিয়ামুড়া থানা বাবুরা এতই ব্যাস্ত যে নিজেদের ঘর গোছাতে অন্যদিকে অপরের বা জনসাধারনের ঘর উজাড় হয়ে যাক তা দেখার মত চেষ্টা তাদের নেই৷ জনগনকে সচেতন করা তো দূরের কথা নিজেরাই সর্বদা অসচেতনতার কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত এমনটাই অভিযোগ তেলিয়ামুড়ার সচেতন মহলের৷ যদিও দুর্ঘটনা রুখতে একপ্রকার সম্পূর্ণ ব্যার্থ তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তর  ও তেলিয়ামুড়া মহকুমা পরিবহন দপ্তর, এমন খবর প্রতিদিনই কান পাতলেই শোনা যায় তেলিয়ামুড়া অলিতে গলিতে৷

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top