News Flash

  • Home
  • প্রধান খবর
  • Satyendar Jain: ইডি হেফাজতের মেয়াদ শেষ, আজ ফের আদালতে পেশ করা হবে সত্যেন্দ্র জৈনকে
Image

Satyendar Jain: ইডি হেফাজতের মেয়াদ শেষ, আজ ফের আদালতে পেশ করা হবে সত্যেন্দ্র জৈনকে

নয়াদিল্লি, ৯ জুন(হি.স) : আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে বৃহস্পতিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ফের হাজির করা হবে। আজ তাঁর ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। সিবিআই তদন্তেও আয়ের উৎস খুঁজে পাওয়া যায়নি। সত্যেন্দ্র জৈনের বাড়িতে দুবার হানা দেওয়া হয়। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

গত ৩১ মে আদালত সত্যেন্দ্র জৈনকে আজ পর্যন্ত ইডি হেফাজতে পাঠায়। ৩০ মে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়। ইডি-র পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, নগদ হাওয়ালার মাধ্যমে কলকাতার এন্ট্রি অপারেটরদের কাছে পৌঁছেছে। এসব এন্ট্রি অপারেটররা শেয়ার কিনে কোম্পানিতে বিনিয়োগ করত। এগুলো ছিল ভুয়া কোম্পানি। এসব ভুয়া কোম্পানিতে বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হচ্ছিল।
সত্যেন্দ্র জৈনের পক্ষে উপস্থিত হয়ে আইনজীবী এন হরিহরন আদালতে বলেছিলেন, সত্যেন্দ্র জৈন তদন্তে অবিরাম সহযোগিতা করছেন। ইডি যে যুক্তিগুলি দিয়েছে তা২০১৭ সালে দায়ের করা চার্জশিটের একটি নকল মাত্র। সে ক্ষেত্রে এক ইঞ্চিও বাড়ানো হয়নি।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top