News Flash

  • Home
  • দেশ
  • Delhi Police : মিম প্রধান ওয়াইসির বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ
Image

Delhi Police : মিম প্রধান ওয়াইসির বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.) : বিদ্বেষমূলক বক্তৃতার অভিযোগে মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। ওয়াইসির মন্তব্যের জন্য সম্প্রীতি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দিল্লি পুলিশ। এফআইআরে উল্লেখ রয়েছে স্বামী নৃসিংহানন্দের নামও।

নবীকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যেকে ঘিরে গত কয়েকদিন উত্তাল ভারতীয় রাজনীতি। দেশের অন্দরে ও বাইরে চাপের মুখোমুখি হতে হয়েছে মোদী সরকারকে। প্রধানমন্ত্রীকে নিশানা করে সবচেয়ে বেশি সরব হয়েছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। বিতর্কিত মন্তব্যের জন্য নূপুর শর্মাকে কেন মোদী সরকার গ্রেফতার করেনি, তা নিয়ে তুলেছেন প্রশ্ন। সেই সঙ্গে নূপুরকে যে শাস্তি বিজেপি নেতৃত্ব দিয়েছেন, তা লোক দেখানো বলে কটাক্ষ করতেও ছাড়েনি। তবে, সবচেয়ে বিতর্কিত মন্তব্যে করেছেন মহারাষ্ট্রের এক সভা থেকে। প্রধানমন্ত্রী ভারতের মুসলিমদের কথা শোনেন না বলে অভিযোগ করেছিলেন আসাদউদ্দিন।

মিম প্রধানের এ হেন মন্তব্য প্ররোচনামূলক বলে মনে করছে দিল্লি পুলিশ। বিদ্বেষমূলক এই মন্তব্যের জন্য আসাদউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। এফআইআরের কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোস্যাল মিডিয়ায় মিথ্যা ও ভুল তথ্য ঠেকাটেই এই সিদ্ধান্ত। বিদ্বেষমূলক বার্তা ছড়ানো, উস্কানি দেওয়া, অশান্তির পরিবেশ সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে দায়ের করা এফআইআরে।ওয়েইসির পাশাপাশি, হিন্দু সন্ত স্বামী জ্যোতি নরসিংহনন্দের বিরুদ্ধেও বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে এফআইআর দায়ের করা হয়েছে বলে দিল্লি পুলিশের স্পেশাল সেলের ‘ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আইএফএসও) ইউনিট’-এর তরফে জানানো হয়েছে।

Releated Posts

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026

গণতন্ত্রে অরাজকতার পরিবেশ তৈরির চেষ্টা, ভারত জোটের বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) এবং মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রস্তাবিত…

ByByNews Desk Oct 6, 2026

ভুটানে ৭৭০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প গড়বে আদানি পাওয়ার ও ড্রুক গ্রিন পাওয়ার

থিম্পু/আহমেদাবাদ, ৬ অক্টোবর (আইএএনএস): ভুটানে ৭৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চামখারচু-১ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চুক্তি করল আদানি পাওয়ার এবং…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top