News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের পঞ্জাবে দুটি পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হত ৯ জন
Image

পাকিস্তানের পঞ্জাবে দুটি পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হত ৯ জন

ইসলামাবাদ, ৯ জুন(হি.স) : গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের পূর্ব পঞ্জাব প্রদেশে দুটি পৃথক ঘটনায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে নয় জন নিহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

বুধবার পাকিস্তানের পূর্ব পঞ্জাব প্রদেশের কালা শাহ কাকু শহরে একটি গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত এবং একজন মহিলা আহত হয়েছেন। পুলিশ জানায়, সন্দেহভাজনরা গাড়িটিকে আটকে গুলি চালায় এবং ঘটনাস্থলেই গাড়ির চার আরোহীকে হত্যা করে।
আরেকটি ঘটনা ঘটে পঞ্জাবের বাহাওয়ালপুর জেলার আহমেদপুর শারকিয়া শহরে অজ্ঞাত বন্দুকধারীরা একটি যাত্রীবাহী ভ্যানে গুলি চালালে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। দুটি ঘটনায় সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। হত্যাকারীদের খোঁজ জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।

Releated Posts

নীরবে সন্ত্রাসী নেটওয়ার্ক বিস্তার করছে একিউআইএস, নজরে ভারতের উত্তর-পূর্বাঞ্চল: রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): আল-কায়েদার আঞ্চলিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) গত কয়েক বছরে ছন্নছাড়া সংগঠন…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

করোনারি অ্যাঞ্জিওগ্রাফির পর স্থিতিশীল জেপি নাড্ডা, পর্যবেক্ষণে এইমস-এ ভর্তি

নয়াদিল্লি, ১৪ আগস্ট: অসুস্থ বোধ করায় চিকিৎসা পরীক্ষার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জেপি) নাড্ডাকে দিল্লির এইমস-এ পর্যবেক্ষণে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

সীমান্তে টানা ১৫ মাস অবৈধ অভিবাসীদের মুক্তি শূন্য: ট্রাম্প প্রশাসন

ওয়াশিংটন, ১৪ আগস্ট (আইএএনএস): মার্কিন সীমান্তে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে বড় সাফল্যের দাবি করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার প্রশাসনের…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি, প্রতিদ্বন্দ্বী জামায়েত জোট প্রার্থী অলি আহমেদ

ঢাকা, ১৩ আগস্ট: বাংলাদেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া…

ByBySandeep Biswas Aug 13, 2026
Scroll to Top