News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Bishalgarh : বিশালগড়ে বাড়ছে চুরির ঘটনা, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

Bishalgarh : বিশালগড়ে বাড়ছে চুরির ঘটনা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

আগরতলা, ৮ জুন৷৷ বিশালগড়-র বিস্তীর্ণ এলাকায় চোরের উপদ্রব দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে দিশেহারা বিশালগড়ের বিস্তীর্ণ এলাকায় বসবাসকারী জনগণ৷ বাদ যাচ্ছেনা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান৷ দিনদিন চরম অবনতির দিকে যাচ্ছে বিশালগড়ের পরিস্থিতি৷ একদিকে নেশার রমরমা, অন্যদিকে জমির দালালি থেকে শুরু করে রাজনৈতিক হাঙ্গামা৷ সাথে রয়েছে চুরির ঘটনা৷ তাতে রীতিমত দিশেহারা বিশালগড় এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ৷ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বাড়ছে ক্ষোভ৷

ঘটনার বিবরণে জানা গেছে, বিশালগড় আনন্দমার্গ স্কুল থেকে বিকেল পাঁচটায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায় চোর৷ বুধবার দুপুর ২ টায় সংবাদমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানান স্কুলের শিক্ষকরা৷ সংবাদে প্রকাশ, বিশালগড় আনন্দমার্গ স্কুলে মঙ্গলবার বিকেল পাঁচটায় প্রবল ঝড়ের মধ্যে স্কুলের অফিসের বারান্দা থেকে প্রবল ঝড়ের সুযোগ নিয়ে চোর সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়। স্কুলের সিসি ক্যামেরায় চুরির ঘটনা সম্পূর্ণ ধরা পড়েছে৷ বুধবার স্কুলে এসে শিক্ষকরা দেখতে পান অফিস কক্ষের সামনে বারান্দায় সিলিং ফ্যান নেই৷ সঙ্গে সঙ্গে সিসি টিভি ক্যামেরায় দেখতে পাওয়া যায় এক চোর বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে৷

বুধবার এই ঘটনা নিয়ে বিশালগড় থানায় স্কুলের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান সুকলের শিক্ষকরা৷ চোরকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top