News Flash

  • Home
  • বাণিজ্য
  • ৫০ বেসিস পয়েন্ট বাড়ল রেপো রেট, ২০২২-২৩ অর্থবছরে মুদ্রাস্ফীতির অনুমান ৬.৭ শতাংশ
Image

৫০ বেসিস পয়েন্ট বাড়ল রেপো রেট, ২০২২-২৩ অর্থবছরে মুদ্রাস্ফীতির অনুমান ৬.৭ শতাংশ

মুম্বই, ৮ জুন (হি.স.): পলিসি রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বুধবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে পলিসি রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ৫০ বেসিস পয়েন্ট বাড়ার পর রেপো রেট বেড়ে হল ৪.৯০ শতাংশ। আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট থাকছে ৪.৬৫ শতাংশ, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট ৫.১৫ শতাংশ থাকছে।

আরবিআই-এর এই ঘোষণার ফলে ঋণে সুদের হার বাড়তে চলেছে। এর আগে গত ৪ মে পলিসি রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন ঘোষণায় জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৯০ শতাংশ করা হয়েছে, কেন্দ্রীয় ব্যাঙ্কের অর্থনৈতিক নীতি নির্ধারক কমিটির বৈঠকে এই ব্যাপারে একমত হয়েছেন কমিটির সদস্যরা। তার পরেই রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে মুদ্রাস্ফীতি অনুমান করা হচ্ছে ৬.৭ শতাংশ।

Releated Posts

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top