News Flash

Image

উপনির্বাচনের প্রচারে বামফ্রন্ট প্রার্থী

আগরতলা, ৮ জুন : আসন্ন উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত ৮ বড়দোয়ালী কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রঘুনাথ সরকারের সমর্থনে মিছিল সংঘটিত হয়েছে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী রঘুনাথ সরকারসহ ফরওয়ার্ড ব্লকের কয়েকজন নেতাকর্মী। 

উপনির্বাচনকে কেন্দ্র করে রাজধানী আগরতলা সহ রাজ্যের অন্যান্য দুটি কেন্দ্রে ঝড়ো প্রচার চালাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল। বাম দলও পিছিয়ে নেই। প্রত্যেকটি আসনেই প্রার্থী দিয়েছেন বামফ্রন্ট।  বুধবার ফরওয়ার্ড ব্লকের নির্বাচনী মিছিলে রঘুনাথ সরকারকে আসন্ন উপ নির্বাচনে  জয়যুক্ত করার আহবান জানিয়েছেন নেতাকর্মীরা। 

প্রার্থী রঘুনাথ সরকারের কথায়, রাজ্যের মানুষ অপশাসন থেকে মুক্ত হতে বামফ্রন্টের পক্ষে রায় দেবেন। তিনি এও জানিয়েছেন, মানুষের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছেন। সাধারণ মানুষ বলছেন, পুরভোটে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই উপনির্বাচনে যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার ব্যবস্থা করা হোক। উপনির্বাচনে জয়লাভের মাধ্যমে সরকারকে পরিবর্তন করা সম্ভব নয়। তবে মানুষের কথা তুলে ধরার অধিকার পাওয়ার জন্যই নির্বাচনে লড়াই করবেন বলে জানিয়েছেন রঘুনাথ সরকার। জয় সম্পর্কে ১০০ শতাংশ আশাবাদী তিনি।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top