News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক বিবাদের জেরে স্বামীর মারধরে গুরুতর আহত স্ত্রী
Image

পারিবারিক বিবাদের জেরে স্বামীর মারধরে গুরুতর আহত স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ মধুপুর থানা এলাকার কাম থানার অরবিন্দ নগরে স্বামীর হাতে আক্রান্ত হয়েছেন স্ত্রী৷ আক্রান্ত স্ত্রীর নাম কুলসুম বেগম৷ স্বামীর মারে স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছেন৷ ঘটনার পর স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত কুলসুম বেগমকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে পৌঁছে দেয়৷ মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ অভিযুক্ত স্বামীর নাম শাহজাহান মিয়া৷ জানা গেছে দীর্ঘদিন ধরেই তাদের পারিবারিক কলহ চলছিল৷ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরম আকার ধারণ করে৷ বাক-বিতণ্ডার জেরে স্বামী শাহজাহান মিয়া তার স্ত্রী কুলসুম বেগমকে বেধড়ক মারধর করে৷ তাতেই কুলসুম বেগম গুরুতরভাবে আহত হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top