News Flash

  • Home
  • খেলা
  • হরিয়ানায় খেলো ইন্ডিয়া যুব গেমসে্ ৪র্থ দিনে ফের হতাশ ত্রিপুরা শিবির, টেনিসে তুইজিলাং কোয়ার্টার-ফাইনালে
Image

হরিয়ানায় খেলো ইন্ডিয়া যুব গেমসে্ ৪র্থ দিনে ফের হতাশ ত্রিপুরা শিবির, টেনিসে তুইজিলাং কোয়ার্টার-ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।। চতুর্থ দিনে ফের হতাশার ছবি। হরিয়ানায় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের ত্রিপুরার অ্যাথলেটরা তেমন সাফল্য পাচ্ছেন না। চতুর্থ দিনে আজ, মঙ্গলবার অনেক আশা নিয়ে ট্র্যাকে নামলেও কার্যত পদক জয়ের পরিস্থিতি তৈরি করতে পারেনি। সোমবার আসরের তৃতীয় দিনের মধ্যে আন্তর্জাতিক জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্তের জোড়া স্বর্ণপদকের পাশাপাশি থাং-তা বালিকা বিভাগে প্রতীক্ষা ও কেনজিয়ার জোড়া ব্রোঞ্জ পদক প্রাপ্তির পর ত্রিপুরা শিবিরে সাফল্যের সংকেত আসেনি। সব মিলিয়ে তৃতীয় দিনের শেষে ত্রিপুরার দখলে দুটি স্বর্ণপদকসহ যে চারটি পদক এসেছিল তাই রয়েছে এখন ঝুলিতে। চতুর্থ দিনের প্রতিযোগিতায়
এথলেটিক্সে ১৫০০ মিটার বালক বিভাগে চয়ন আাচার্য ৫ মিনিট ১২.৪৪ সেকেন্ড, বালিকা বিভাগে স্নিগ্ধা চৌধুরী ৫ মিনিট ৫৮.৪৪ সেকেন্ড। হাইজাম্প বালক বিভাগে রাহুল রুদ্রপাল ১.৭০ মিটার। ১০০ মিটার বালক রাহুল দেবনাথ ১১.৬৮ সেকেন্ড ও বিশাল রায় ১২.০৮ সেকেন্ড। ৪০০ মিটার বালক বিভাগে অনিকেত শীল  ৫২.৮৪ সেকেন্ড। লং জাম্প বালিকা বিভাগে ঝুলন রাণী দাস ৫.০৪ মিটার, শটপুট বালক বিভাগে রাহুল মির্জা সর্ব শেষ স্থান, জ্যাভলিন বালক বিভাগে প্রশান্ত গোস্বামী ৫৭.৩৭ মিটার এবং ৪x১০০ মিটার বালক বিভাগে রীলেতে অনিকেত শীল, বিশাল রায়, রাহুল দেবনাথ ও কুশ কুমার দত্ত ষষ্ঠ স্থান পায়। জিমন্যাস্টিক্সে ব্যালেন্সিং বীমে সঞ্চিতা মজুমদার ফাইন্যাল রাউন্ডে উঠলেও শেষ পর্যন্ত পঞ্চম স্থান পায়। টেনিসে ত্রিপুরার তুইজিলাং দেববর্মা প্রথম রাউন্ডে ওয়াক ওভার পায়। কোয়ার্টার ফাইনালে খেলবে গুজরাটের সুশান্ত দেবেশের বিরুদ্ধে।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top