News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উপনির্বাচন : প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা
Image

ত্রিপুরায় উপনির্বাচন : প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা

আগরতলা, ৭ জুন(হি. স.): মনোনয়ন জমা দিয়েই উপনির্বাচনে প্রচারে ঝড় তুললেন টাউন বড়দোয়ালি কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত সহ দলীয় কর্মীদের আজ বাড়ি বাড়ি প্রচারে গেছেন তিনি।

উপ-নির্বাচনের প্রচারে এসে জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।  সাথে রয়েছেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। 

প্রসঙ্গত, সোমবার উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ডা: মানিক সাহা। আজ সকাল সাড়ে সাতটা থেকে তিনি প্রচারে বেরিয়ে গেছেন। বাড়ি বাড়ি গিয়ে সকলের খোঁজ নিয়েছেন। সাথে ভোট প্রার্থনা করেছেন।

এদিন তিনি বলেন, প্রচারে বেরিয়ে জনগণের দারুন সাড়া পাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সরকারের কাজকর্মের সুফল দেখতে পাচ্ছি। তিনি ১০০ শতাংশ নিশ্চয়তার সাথে বলেন, উপনির্বাচনে জিতবই। সাথে তিনি যোগ করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে পরিচালিত সরকারের কাজকর্মের বর্ণনা দিয়ে জনগণের কাছে লিফলেট বিলি করা হচ্ছে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top