News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মোদী সরকারের আট বছর পূর্তি, ত্রিপুরায় বিকাশ তীর্থ বাইক মিছিলের আয়োজন
Image

মোদী সরকারের আট বছর পূর্তি, ত্রিপুরায় বিকাশ তীর্থ বাইক মিছিলের আয়োজন

আগরতলা, ৭ জুন (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ৮ বছর পূর্তিতে বিজেপির সদর শহর ও গ্রামীণ জেলার উদ্যোগে বিকাশ তীর্থ বাইক মিছিলের আয়োজন করা হয়েছে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিধায়িকা মিমি মজুমদার ওই মিছিলে অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, সেবা, সুশাসন ও স্বচ্ছ প্রশাসন নিয়ে সরকার যেভাবে কাজ করে চলছে তাকে সাধুবাদ জানিয়ে মঙ্গলবার সদর শহর জেলার উদ্যোগে বিকাশ তীর্থ বাইক মিছিলের আয়োজন  করা হয়েছে। এদিন শহীদ ক্ষুদিরাম বসু স্কুলের মাঠ থেকে বাইক মিছিল  শুরু  হয়ে সারা শহর পরিক্রমা করেছে। ওই বাইক মিছিলে অংশ নেন বিধায়িকা মিমি মজুমদার, সদর শহর জেলা যুব মোর্চার সভাপতি  প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। 

এদিনের বিকাশ তীর্থ বাইক মিছিলটি  চারিপাড়া রেল ষ্টেশনে গিয়ে সমাপ্ত হয়েছে। এদিন মিছিলে উপস্থিত থেকে বিধায়িকা মিমি মজুমদার বলেন, মূলত আট বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে সুষ্ঠু সরকার পরিচালিত হচ্ছে। সমাজের সকল অংশের মানুষের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এদিনের এই বাইক মিছিলের আয়োজন করা হয়েছে। উপনির্বাচন সম্পর্কে বিধায়িকা জানান, চারটি আসনেই বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে গনদেবতারা জয়ী করবেন। মানুষের সেবায় বিজেপি কর্মী ও সরকার দিনরাত নিয়োজিত রয়েছে বলে দাবি করেন তিনি। ত্রিপুরার উন্নয়নে যুবরা বিশেষ ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করেন বিধায়িকা। এদিন তথ্য ও সংস্কৃতি সুশান্ত চৌধুরী বাইক মিছিলে অংশ নিয়ে বলেন, ভারতের জনপ্রিয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার সেবা, সুশাসন এবং দরিদ্রদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ৮(আট) বছর পূর্তি উপলক্ষে আজ সদর গ্রামীন জেলা যুব মোর্চার উদ্যোগে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরেন্দ্রনগর স্কুল ময়দান থেকে এক সুবিশাল বাইক মিছিলে অংশগ্রহণ করেছি।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top