News Flash

  • Home
  • বিদেশ
  • মানহানির ক্ষতিপূরণ হিসেবে গুগলকে সাড়ে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
Image

মানহানির ক্ষতিপূরণ হিসেবে গুগলকে সাড়ে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

সিডনি, ৭ জুন (হি. স.) অস্ট্রেলিয়ার এক প্রাক্তন আইনপ্রণেতার মানহানির ক্ষতিপূরণ হিসেবে গুগলকে পাঁচ লাখ ১৫ হাজার মার্কিন ডলার বা সাড়ে চার কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

ওই আইনপ্রণেতাকে নিয়ে একজন ইউটিউবারের ‘মানহানিকর, বর্ণবাদী ও নিন্দনীয়’ ভিডিওগুলো সরাতে অস্বীকৃতি জানানোয় গত সোমবার প্রতিষ্ঠানটিকে এই আদেশ দেওয়া হয়। সাবেক আইনপ্রণেতা বারিলারো নিউ সাউথ ওয়েলসের উপপ্রধানমন্ত্রী ছিলেন। তাকে আক্রমণ করে ইউটিউবে প্রচারিত দুটি ভিডিও থেকে গুগলের হাজারো ডলার আয়ের প্রমাণ পেয়েছে আদালত। ২০২০ সালে পোস্ট করা দুটি ভিডিও দেখা হয়েছে প্রায় আট লাখবার। ভিডিওগুলোতে বারিলারোর ইতালিয়ান নাম নিয়েও বাজে মন্তব্য করা হয়েছে। রায়ে আদালতে বলেছে, ওই ভিডিও দুটির কারণে সময়ের আগেই জনসেবামূলক পেশা থেকে সরে যান বারিলারো।
বিচারক স্টিভ রেয়ারস বলেন, ভিডিও দুটি করেন রাজনৈতিক ভাষ্যকার জর্ডান শানকস। ইউটিউবে তার ছয় লাখ ২৫ হাজার সাবস্ক্রাইবার এবং ফেসবুকে তিন লাখ ৪৬ হাজার ফলোয়ার রয়েছে। কোনও প্রমাণ ছাড়াই তিনি বারিলারোকে দুর্নীতিবাজ হিসেবে অভিহিত করেন। তাকে বর্ণবাদী নামে ডাকেন, যা বিদ্বেষমূলক বক্তব্যের চেয়ে কম নয়। গুগল ও জর্ডান শানকসের প্রচারের কারণে বারিলারো মানসিকভাবে ভেঙে পড়েন। এর জেরে মেয়াদ শেষের আগেই সরকারি দায়িত্ব ছাড়তে বাধ্য হন তিনি।

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top