News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই কলেজে অব্যবস্থা, অধ্যক্ষের দরজায় তালা, পরে স্মারকলিপি এবিভিপি-র
Image

খোয়াই কলেজে অব্যবস্থা, অধ্যক্ষের দরজায় তালা, পরে স্মারকলিপি এবিভিপি-র

খোয়াই, ৭ জুন : মঙ্গলবার দুপুরে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষের কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে  বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাদের অভিযোগ, বিভিন্ন পরিকাঠামোর অভাব রয়েছে কলেজে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষকে দীর্ঘ সময় ঘেরাও করে রেখে পরে তাঁর হাতে স্মারকলিপিও তুলে দিয়েছেন।

ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কলেজে পানীয় জলের ব্যবস্থা নেই। কলেজের দালান বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। তাতেই পড়াশুনা করতে হচ্ছে। তাছাড়া কলেজের পাস ও অনার্সের পঠন-পঠন নিয়মিত হচ্ছে না। সংস্কৃত বিভাগে পড়াশুনা এখনো শুরুই হয়নি।

তাছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সুজিত নাথ শর্মা এবং ককবরকের অধ্যাপিকা ঝুমন দেববর্মার বিরুদ্ধে কলেজের ছাত্র-ছাত্রীদের  মারাত্মক অভিযোগ রয়েছে। অধ্যাপক সুজিত নাথ শর্মা ষষ্ঠ সেমিস্টারের প্রজেক্টের বিষয় নির্ধারন করে দেবার জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১৬০০ টাকা জনপ্রতি আদায় করছেন। একই রকম ভাবে ককবরক বিষয়ের ক্ষেত্রেও ওই অধ্যাপিকা প্রজেক্টের জন্য জনজাতি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১২০০ টাকা জনপ্রতি আদায় করছেন।এই বিষয়গুলো নিয়ে  কলেজের ছাত্র-ছাত্রীরা বহুবার অধ্যক্ষের কাছে অধ্যাপকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছিলেন। কিন্ত কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। ছাত্র-ছাত্রীরা আজ হুশিয়ারি দিয়েছেন, অবিলম্বে সমস্যা গুলোর স্থায়ী সমাধান না হলে কলেজে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

Releated Posts

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top