News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Chief Minister : উপনির্বাচনে ঝামেলা বরদাস্ত করা হবে নাদলীয় কর্মীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
Image

Chief Minister : উপনির্বাচনে ঝামেলা বরদাস্ত করা হবে নাদলীয় কর্মীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে উৎসবের মেজাজে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ রবিবার আগরতলায় নেতাজি চৌমুহনী সংলগ্ণ এলাকায় বিজেপির নির্বাচনী অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷  আগামী ২৩ জুন রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন৷ উপ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার আহ্বান জানিয়েছেন বিজেপির সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ এদিন নেতাজি চৌমুহনী এলাকায় বিজেপির নির্বাচনী অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ,কোন উৎসব হলে মানুষ যেভাবে আনন্দে মেতে ওঠে ভোট পর্বে সেই আনন্দে মেতে উঠবেন গণদেবতারা৷ তিনি বলেন উৎসব সবসময়ই শান্তিপূর্ণ হয়৷ বিগত সরকারের আমলের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন সেই আমলে অনেক ঝামেলা পরিলক্ষিত হয়েছে৷ পূর্বের মত অশান্তির বাতাবরণ আমরা চাই না৷ ভোট উৎসবে যারা ঝামেলা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বলেন পার্টির কর্মকর্তাসহ সকলকেই তিনি এসব বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন৷ শান্তিপূর্ণভাবে ভোট উৎসবে শামিল হওয়ার জন্য মুখ্যমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ দলীয় নেতাকর্মী সমর্থকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী  বলেন কেউ যদি উত্যক্ত করার চেষ্টা করে তাহলেও জিরো টলারেন্সে বজায় রাখতে হবে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার আহ্বান জানালেও বিরোধী দলগুলি ভোট পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে৷ এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রী ভোট পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার যে আশ্বাস বাণী শুনিয়েছেন বাস্তবে সেই আশ্বাসবাণী কতটা বাস্তবায়িত হয়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top