News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Jamai Shashthi : জামাইষষ্ঠীর জমজমাট আয়োজন বাঙালীর ঘরে ঘরে
Image

Jamai Shashthi : জামাইষষ্ঠীর জমজমাট আয়োজন বাঙালীর ঘরে ঘরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ কন্যার সুখী সংসারের কামনায় জামাইষষ্ঠী করেন মা-বাবারা৷ জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজো করা হয়৷বাঙালির বারো মাসে তেরো পার্বণ৷ সেই বারো মাসের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠের উৎসব জামাইষষ্ঠী৷ সকালে ফলাহার দিয়ে শুরু হয় জামাই-অপ্যায়ন৷ তার পর মিষ্টি থেকে নানা ব্যঞ্জন৷ এককালে নিজের হাতে ষোড়শ ব্যাঞ্জন রেঁধে খাওয়াতেন শাশুড়ি মেয়েরা৷ এখন অনেকে নামিদামি রেস্তরাঁয় অর্ডার দিয়ে খাবার আনিয়ে নেন৷ কন্যার সুখী সংসারের কামনায় জামাইষষ্ঠী করেন মা-বাবারা৷ জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজো করা হয়৷ বিবাহিত মেয়ে এবং জামাইকে আমন্ত্রণ করে খাওয়ানোই বিধি৷ জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা এবং হাতে হলুদ মাখানো সুতো বেঁধে মঙ্গল কামনা করেন শাশুড়ি মায়েরা৷ জামাইষষ্ঠী মূলত গ্রাম ত্রিপুরার লৌকিক আচার৷ এককালে গ্রাম ত্রিপুরার মেয়েরা ঘরকন্যাই ছিলেন৷ সেই সঙ্গে বহুবিবাহও ছিল সমাজে৷ এই অবস্থায় জামাইকে খুশি রাখার চেষ্টা করতেন মেয়ের বাড়ির লোকজন৷ পাশাপাশি সারাবছর মেয়েকে দেখতে পেতেন না মা-বাবারা৷ তখন সামাজিক নানা বাধানিষেধ ছিল৷ ফলে জামাইকে আমন্ত্রণ করলে বছরে অন্তত একটিবার মেয়ের দেখাও মেলে৷ এই সব কারণে ষষ্ঠীপুজোর লৌকিক প্রথাই হয়ে উঠল বাঙালির জৈষ্ঠ্য মাসের উৎসব৷ জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী পুজো করা হয়৷ মনে করা হয়, ষষ্ঠী মাতৃত্বের প্রতীক৷ মেয়ের দাম্পত্য-সুখ তো বটেই সন্তান লাভের কামনায় মেয়ে জামাইদের আপ্যায়নের প্রথা চলে আসছে৷ জামাইষষ্ঠীর ব্রতকথার গল্প অনুযায়ী, এক নিপীড়িত মহিলাকে আশিস করলেন স্বয়ং দেবী ষষ্ঠী৷ জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে অরণ্যষষ্ঠী ব্রতের বিধি জানালেন৷ ওই দিনে মেয়ে-জামাইকে নেমন্তন্ন করলেন ওই মহিলা৷ জামাইয়ের কপালে দইয়ের ফেঁটা দিয়ে আম-কাঁঠালের বাটা দিলেন৷ সেই থেকে জ্যেষ্ঠ মাসের এই দিনটি জামাইষষ্ঠী হিসেবেও উদযাপিত হয়৷ জামাইষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা৷ এরপর মঙ্গল কামনায় তেল-হলুদের ফেঁটা কপালে দিয়ে তালপাতার পাখা দিয়ে বাতাস করেন৷ মাথায় ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করেন মেয়ের মা৷ সেই সঙ্গে থালায় সাজিয়ে দেওয়া হয় পাঁচ রকমের গোটা ফল৷ পরে দুপুরে জামাইয়ের জন্য নানা পদ সাজিয়ে দেওয়া হয়৷ যা নিজের হাতে রান্না করেন শাশুড়ি মা৷ জামাই ষষ্ঠী উপলক্ষে ভোজন রসিক বাঙালিরা রকমারি খাবার-দাবারের আয়োজন করে থাকেন৷ জামাইবাবাজিদের সন্তুষ্ট করাই শাশুড়ি মায়েদের আপ্রাণ চেষ্টা৷ জামাইষষ্ঠীর সকাল বেলা থেকেই মাছ মাংস মিষ্টি দই সহ রকমারি খাবারের আয়োজন সংগ্রহ করতে শশুর শাশুড়িরা বাজারমুখী হয়ে থাকেন৷ মিষ্টির দোকানগুলোতে ভিড় পরিলক্ষিত হয়৷ কথায় বলে মাছের রাজা ইলিশ৷ স্বাভাবিক কারণেই অনেকেই জামাই বাবাজিদের ভোজন রসনা তৃপ্ত করতে বাজার থেকে নিয়ে আসেন ইলিশ মাছ৷ রবিবার রাজধানী আগরতলা শহরের বটতলা, মহারাজগঞ্জ বাজারসহ অন্যান্য বাজার পরিদর্শন কালে দেখা যায় জামাই ষষ্ঠী উপলক্ষে বেশ জমে উঠেছে বাজার৷ এদিন মাছ বাজারে গিয়ে দেখা গেল ইলিশ মাছের ছড়াছড়ি৷ মাছ ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চাওয়া হলে তারা জানান এ বছর ভালো পরিমাণে ইলিশ মাছ  এসেছে৷ কাঁচা ইলিশের চাহিদা অনেক বেশি৷ এক কেজি ওজনের ইলিশ মাছ পনেরশো টাকায়, এক কেজির বেশি ওজনের ইলিশ ষোলশ টাকায়, এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ মাছ এক হাজার টাকায় বিক্রি হচ্ছে৷ মাছ ব্যবসায়ীরা জানান যে পরিমাণে মাছ আমদানি করা হয়েছে সেই পরিমাণে বিক্রি হয়নি৷ এর কারণ জানতে চাওয়া হলে মাছ ব্যবসায়ীরা জানান অনেকের কাছেই পর্যাপ্ত টাকা পয়সা নেই৷ সে কারণেই জামাইবাবুদের ভোজন রসনা তৃপ্ত করতে অনেকেই ইলিশ মাছ নিতে পারছেন না৷  এবছর রবিবার ছুটির দিন জামাই ষষ্ঠী তিথি হয় বিশেষ করে সরকারি কর্মচারী এবং ব্যবসায়ী  জামাই বাবাজিরা কোনরকম দ্বিধা দ্বন্দ্ব না করে সকাল থেকেই সপরিবারে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন৷ বিগত দুবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত আতঙ্কে অনেকেই জামাইষষ্ঠীতে সামিল হন নি৷ এবছর করোণা সংক্রমণ নেই বললেই চলে৷ স্বাভাবিক কারণেই এ বছর জামাই ষষ্ঠী বেশ জমজমাট হয়ে উঠেছে বলা যায়৷ হিন্দু বাঙ্গালীদের জামাইষষ্ঠী  আরো আনন্দ উল্লাসে মেতে উঠুক সেটাই প্রত্যাশা৷

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top