News Flash

Image

Businessman Injured : চিরাঙে দুৰ্বৃত্তের গুলি, আহত ব্যবসায়ী

চিরাং (অসম), ৫ জুন (হি.স.) : চিরাং জেলার অন্তর্গত আমগুড়ি থানাধীন আমটেকা বাজার এলাকায় গতকাল শনিবার রাতে দুৰ্বৃত্তের গুলিতে গুরুতরভাবে আহত হয়েছেন জনৈক ব্যবসায়ী৷ আহতকে হাৰ্ডওয়ার দোকানের স্বত্বাধিকারী বছর ৫০-এর অলিন ঈশ্বওয়ারি বলে পরিচয় পাওয়া গেছে৷

আজ রবিবার চিরাং সদর থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি সংগঠিত হয়েছে রাত প্রায় ১২.৩০টা নাগাদ৷ সূত্রটি জানিয়েছে, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও খাবার খেয়ে বিছানায় শুয়েছিলেন৷ মধ্য রাতে কে বা কারা অলিন ঈশ্বওয়ারিকে দরজা খুলতে ডাকাডাকি করে৷ কিছুক্ষণ পর তিনি দরজা খুলে বাইরে এলে, দরজা খুলতে এত দেরি কেন হল বলে হাতের উদ্যত পিস্তল থেকে ছয় রাউন্ড গুলি ছুঁড়ে ঈশ্বওয়ারিকে লক্ষ্য করে৷ তিনটি গুলি তাঁর বুক এবং বাঁ হাতে বিদ্ধ হয়৷

আকস্মিক ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি করলে দুৰ্বৃত্তের দল পালিয়ে যায়৷ আততায়ীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অলিন ঈশ্বওয়ারিকে বঙাইগাঁওয়ে লোয়ার আসাম হাসপাতাল অ্যান্ড রিসাৰ্চ সেন্টারে নিয়ে ভরতি করেন৷ পরিবারের সদস্যরা বলেছেন, দুৰ্বৃত্তের দল অলিন ঈশ্বওয়ারির ঘরে লুটপাটের জন্য এসেছিল বলে সন্দেহ করছেন তাঁরা৷
এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে আজ চিরাং সদর থানায় এফআইর দায়ের করা হয়েছে৷ এফআইআরের ভিত্তিতে পুলিশ ঘটনা সম্পর্কে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সূত্রটি৷

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top