News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উপনির্বাচনে সুরমা কেন্দ্রে মনোনয়ন জমা তিপরা মথার প্রার্থীর
Image

ত্রিপুরায় উপনির্বাচনে সুরমা কেন্দ্রে মনোনয়ন জমা তিপরা মথার প্রার্থীর

আগরতলা, ৪ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে লড়াইয়ে নামল তিপরা মথাও। আজ ৪৬ নম্বর সুরমা বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী বাবুরাম সাতনামী মনোনয়ন জমা দিয়েছেন।

এ-বিষয়ে তিপরা মথার মুখপাত্র অ্যান্থনি দেববর্মা বলেন, আমরা জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলের কর্মী-সমর্থক হলেও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এক ও অভিন্ন। তাই, তপশিলি জাতি সংরক্ষিত আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে তিপরা মথা।

তিনি বলেন, খুবই শিক্ষিত বাবুরাম সাতনামী বর্তমানে প্রাইভেট টিউশনি করে সংসার প্রতিপালন করছেন। তিনি শিক্ষকতার চাকুরী পেয়েছিলেন। কিন্ত, আদালতের রায়ে চাকুরী বাতিলের তালিকায় তিনিও রয়েছেন।

অ্যান্থনি দেববর্মার দাবি, গ্রেটার তিপরাল্যান্ডের সমর্থক বাবুরাম আজ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন জমা দিয়েছেন। তিপরা মথার কর্মী সমর্থকরা মিছিল করে কমলপুর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি জানান, উপনির্বাচনে একটি আসনেই তিপরা মথা প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০২৩ বিধানসভা নির্বাচনে সর্ব শক্তি নিয়ে ঝাঁপাবে।

প্রসঙ্গত, তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর লন্ডন থেকে ফিরে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছিলেন। ১ কিংবা ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করুক তিপরা মথা, তিনি চেয়েছিলেন। সে মোতাবেক দলের সাথে বিস্তারিত আলোচনার মাধ্যমে উপনির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আজ দলীয় প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।এদিকে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সুরমা কেন্দ্রে বিজেপিকে হারাতে সক্ষম দলের সাথে জোটের প্রস্তুতি নিয়েছে। সম্ভবত ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেবে না। এক্ষেত্রে আজই তিপরা মথার প্রার্থীর মনোনয়ন জমা যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করা হচ্ছে। কারণ, তিপরা মথা বর্তমানে এডিসি-তে ক্ষমতায় রয়েছে। 

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top