News Flash

  • Home
  • বিদেশ
  • Shakira Announces Her Separation : পিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা শাকিরার
Image

Shakira Announces Her Separation : পিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা শাকিরার

কলকাতা, ৪ জুন (হি.স.) : অবশেষে গুঞ্জন সত্যি হলো। বিচ্ছেদ হল বার্সেলোনা তারকা জেরার্ড পিকে ও পপ সম্রাজ্ঞী শাকিরার। দীর্ঘ ১২ বছর সম্পর্কের ইতি টানলেন তারা। অন্য আরেক নারীর সাথে জড়িয়ে পিকের ‘বিশ্বাসঘাতকতা’র জেরেই এমন ঘোষণা দিলেন শাকিরা।

শনিবার শাকিরার গণসংযোগ টিমের বিবৃতিতে শাকিরা বলেন, ‘দুঃখজনক হলেও এটা সত্যি যে, আমরা সম্পর্কের ইতি টানলাম। আমাদের সন্তানদের কথা মাথায় রেখে বিষয়টি গোপন রাখার ব্যাপারে আশা করি আপনারা সচেতন থাকবেন। এটি সম্মানের সহিত নেবেন। বিষয়টি বুঝার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ’কয়েকদিন আগে স্প্যানিশ মিডিয়াগুলো জানায়, বার্সেলোনার ১৭ বছর বয়সী মিডফিল্ডার গাভির মায়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন পিকে। কাতালান দৈনিক এল পিরিওদিকো দাবি করে, পরকীয়া ধরা পড়ে যাওয়ায় পিকে বাড়িছাড়া হয়েছেন। তিনি বার্সেলোনায় কায়ে মুনতানের অঞ্চলে একা একা ক্লাব সতীর্থ রিকে পুজ ও বন্ধুবান্ধবের সঙ্গে জমিয়ে পার্টি করছেন।

খবরটি প্রকাশ হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন শাকিরা। প্রচণ্ড মানসিক চাপ তিনি সামলাতে পারেননি। যে কারণে তার ‘অ্যাংজাইটি অ্যাটাক’ হয়েছিল। তাকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ডাকা হয়। প্রত্যক্ষদর্শীর মতে, কাঁদতে কাঁদতে সেই অ্যাম্বুলেন্সে ওঠেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী। পরে তাকে বার্সেলোনা শহরের টেকনোন ক্লিনিকে নেওয়া হয়।
দুটি সন্তান থাকলেও ১২ বছরের সম্পর্ককে কখনও বিয়েতে রূপ দেননি পিকে- শাকিরা। এর আগে দুজনই জানান, সন্তানদের জন্যেই তারা বিয়ে করেননি। ২০১০ ফিফা বিশ্বকাপে পরিচয় হয় তাদের। এরপর এক সঙ্গে কাটালেন ১২ বছর। সম্পর্ক ভেঙে যাওয়ায় বার্সেলোনায় আর থাকতে চাইছেন না শাকিরা। কারণ পিকে ছাড়া এখানে তেমন পরিচিত কেউ নেই তার। কাজেই সন্তানের নিয়ে অন্য কোথাও চলে যেতে চান তিনি। অন্যদিকে পিকে সন্তানদের বার্সেলোনাতেই রাখতে চান। সন্তানদের স্বার্থের বিষয়ে শাকিরার সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে পারেননি তিনি

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top