News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Brother Stabbed His Sister : বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘায়েল করলেন ভাই

Brother Stabbed His Sister : বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘায়েল করলেন ভাই

আগরতলা, ৪ জুন৷৷ বিশালগড় থানা এলাকার রাঙ্গাপানিয়ায় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভাবে আহত হয়েছেন বোন৷ আহত বোনের নাম রিপা সিনহা৷ অভিযুক্ত ভাইয়ের নাম প্রবীর সিনহা৷ আহত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে তাকে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷

ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ প্রবীর সিনহা তার বোন রিপা সিনহার বাড়িতে যান৷ সেখানে গিয়ে তার বোনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন৷ ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বোন রিপা সিনহা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ পরিবারের লোকজনদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন৷ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷কেন এই ঘটনা সংঘটিত হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা না গেলেও আশঙ্কা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে রক্তাক্ত ঘটনা সংঘটিত হয়েছে৷ এ ব্যাপারে বিশালগড় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার এর সংবাদ নেই৷

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top