News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attacked: বাড়িতে ডেকে নিয়ে এক ব্যক্তিতে সংঘবদ্ধ হামলা, ধৃত পাঁচ
Image

Attacked: বাড়িতে ডেকে নিয়ে এক ব্যক্তিতে সংঘবদ্ধ হামলা, ধৃত পাঁচ

কৈলাসহর, ৪ জুন : শনিবার বেলা সাড়ে নয়টা নাগাদ ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি থানা এলাকার পশ্চিম ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েতে সঙ্ঘবদ্ধ হামলায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ইরানি থানার পুলিশ এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, ইরানি থানা এলাকার পশ্চিম ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা  রোশন আলীর মেয়ের জামাই বদরপুর থেকে তাদের বাড়িতে বেড়াতে এসেছেন। পার্শ্ববর্তী এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়া শনিবার সকালে রোশন মিয়ার মেয়ের জামাইকে তাদের বাড়িতে চা খাওয়ার নিমন্ত্রণ করে নিয়ে যান। চা খাওয়ানোর নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে গিয়ে তাকে একটি গাছের সাথে বেঁধে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। কুড়ালের আঘাতে তার একটি পা ভেঙ্গে গেছে। শরীরের অন্যান্য স্থানেও প্রচন্ড আঘাত লেগেছে। চিৎকার শুনে তার শ্বশুরবাড়ির লোকজন ছুটে যান। তাকে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর দেওয়া হয় ইরানি থানার পুলিশকে। খবর পেয়ে গ্রাম প্রধান ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি ঘটনাস্থলে এসে ঘটনা প্রত্যক্ষ করে রীতিমত হতভম্ব হয়ে পড়েন। তিনি নিজেও ইরানি থানার পুলিশকে খবর দেন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসার জন্য। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত বাবুল মিয়া সহ পরিবারের ৫ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রাম প্রধান ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কেন এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে এ বিষয়ে অবশ্য বিস্তারিত তথ্য জানা যায়নি। ইরানি থানার পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top