News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের, দুইটি আসনে জমা দিল মনোনয়নও
Image

ত্রিপুরায় উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের, দুইটি আসনে জমা দিল মনোনয়নও

আগরতলা, ৩ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে বামেদের পর এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস। আজ প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এরপরই দুইটি আসনে প্রার্থীরা মনোনয়নও  জমা দিয়েছেন প্রার্থীরা।

তৃণমূল কংগ্রেস ৬ নম্বর আগরতলা কেন্দ্রে পান্না দেবকে প্রার্থী করেছে। ৮ নম্বর টাউন বড়দোয়ালী কেন্দ্রে প্রার্থী হয়েছেন নীল কমল সাহা।  ৪৬ নম্বর সুরমা  কেন্দ্রে  প্রার্থী  করা হয়েছে অর্জুন সরকারকে  এবং ৫৭ নম্বর যুবরাজনগর  কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন ডাঃ  মৃনাল কান্তি  দেবনাথ। 

আজ শুক্রবার আগরতলার  দুটি আসনের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। এদিন লাল বাহাদুর চৌমুহনীস্থিত ক্যাম্প হাউস থেকে মিছিল করে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করেন ৬ আগরতলা কেন্দ্রের প্রার্থী  পান্না দেব ও ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রের প্রার্থী নীল কমল সাহা। এদিনের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে অংশ নেন  সুবল ভৌমিক, তৃনমুল কংগ্রেসের ত্রিপুরার দায়িত্ব প্রাপ্ত সাংসদ সুস্মিতা দেব। জয়ের বিষয়ে আশাবাদী  বলে জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুবল ভৌমিক।তৃণমূল সাংসদ বিনম্রভাবে আবেদন করেন, প্রত্যাশা অনুযায়ী ত্রিপুরায় পরিবর্তন হয়নি। তৃণমূল কংগ্রেস সেই প্রত্যাশা পূরণ করবে। তাঁর দাবি, বিজেপির বিকল্প দেশে একমাত্র তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের জন্যই লাগাতর তিনবার ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় সেই সুশাসন মমতার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হবে। তাঁর সাফ কথা, জাতীয় কংগ্রেসের ভূমিকা সম্পর্কে ত্রিপুরবাসী অবগত রয়েছেন। কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থই হল পরক্ষে বিজেপিকেই ক্ষমতায় ফিরিয়ে আনা। তাই, তিনি গণদেবতার কাছে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার কাতর আবেদন জানিয়েছেন।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top