News Flash

Image

Brown Sugar : ব্রাউন সুগার সহ দুই যুবক ধৃত

কৈলাসহর, ২ জুন : ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করেছে বিএসএফ এবং পুলিশের যৌথ বাহিনী। তাঁদের কাছে ব্রাউন সুগার ছাড়াও ধারালো অস্ত্র সহ বিভিন্ন আপত্তিকর জিনিস উদ্ধার হয়েছে। ইতিপূর্বেও ওই দুই যুবক অসামাজিক কাজকর্মে লিপ্ত থাকার দায়ে হাজতবাস কাটিয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে কৈলাসহরের ধলিয়ার কান্দির বাসিন্দা মবসির আলী এবং কালের কান্দির বাসিন্দা মুমিন আলি-কে ব্রাউন সুগার সহ আটক করা হয়েছে। তারা ধর্মনগর থেকে বাইকে চেপে কৈলাসহরে আসছিলেন। বিএসএফ এবং ইরানী থানার পুলিশ যৌথ অভিযানে নেমে তাদের আটক করেছে। তাদের কাছ থেকে দশ গ্রাম ব্রাউন সুগার সাথে ধারালো অস্ত্র সহ বেশ কিছু আপত্তিকর জিনিস উদ্ধার করেছে পুলিশ। তাদের বাইক এবং দুইটি মোবাইল পুলিশ বাজেয়াপ্ত করেছে।

জানা গেছে, ইতিপূর্বেও ওই দুই যুবক অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে হাজতবাস করেছে। নেশা সামগ্রী পাচার করা তাদের উপার্জনের মূল মাধ্যম।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top