News Flash

  • Home
  • খেলা
  • Swarab Hat-Trick Langtarai : লংতরাই ভ্যালিতে স্বরাবের হ্যাটট্রিক, শান্তিনিকেতনে পর্যুদস্ত ইয়ং ব্লাড
Image

Swarab Hat-Trick Langtarai : লংতরাই ভ্যালিতে স্বরাবের হ্যাটট্রিক, শান্তিনিকেতনে পর্যুদস্ত ইয়ং ব্লাড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুন।। স্বরাব সাহানির হ্যাটট্রিক। দুর্দান্ত বোলিং উপহার দিয়ে স্বরাব সাহানি ৬ রানে ৬ উইকেট তুলে নিয়েছে। সঙ্গে কাজল সূত্রধরের দাপটে ইয়ং ব্লাড যেন পুরোপুরি পর্যুদস্ত হয়েছে। ৬ জন ব্যাটসম্যান ‘ডাক্’ পেয়েছেন। দুই জন এক রানে ফিরেছেন। খুবই খারাপ অবস্থায় ইয়ং ব্লাড ক্লাবকে পরাস্ত হতে হয়েছে। আজ, বৃহস্পতিবার লংতরাই ভ্যালিতে আয়োজিত সিনিয়র লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শান্তিনিকেতন সংঘ দুরন্ত জয় পেয়েছে। হারিয়েছে ইয়ং ব্লাড ক্লাবকে ৯১ রানের ব্যবধানে। ঘাগরাছড়া হাই স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে শান্তিনিকেতন সংঘ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ১৭.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে শান্তিনিকেতন ১০৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার অভিজিৎ দাস ও স্বরাব সাহানি ২০ করে রান পায়। রিন্টু চাকমা পেয়েছে ১৭ রান। এছাড়া, বিকাশ চাকমার ১৩ ও অতিরিক্ত ১৮ রান পেয়ে দলের স্কোর শতরান পার করে। ইয়ং ব্লাড ক্লাবের বোলার মুকেশ মারক ১৫ রানে তিনটি, দেবাশীষ মারাক ১০ রানে দুটি উইকেট পায়।সুমন্ত চাকমা ১৫ রানে ৪ উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ইয়ং ব্লাড ক্লাব ৬.১ ওভার খেলে ১৭ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে কেউ যেন উইকেটে দাঁড়াতেই পারেনি। স্বরাব সাহানি, কাজল সূত্রধরের পাশাপাশি রিন্টু চাকমার বোলিং দাপটে ইয়ং ব্লাড শিবিরে ধস নেমে যায়। স্বরাব সাহানি হ্যাটট্রিক সহ ৬ উইকেট পায় মাত্র ৬ রানের বিনিময়ে। কাজল সূত্রধর পেয়েছে তিনটি উইকেট ১০ রানের বিনিময়ে। রিন্টু পেয়েছে একটি উইকেট। শান্তিনিকেতন সংঘ ৯১ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top