News Flash

  • Home
  • দিনের খবর
  • Ashok Gehlot: কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এনডিএ সরকার : অশোক গেহলট
Image

Ashok Gehlot: কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এনডিএ সরকার : অশোক গেহলট

জয়পুর, ২ জুন (হি.স.): সরকারি করণিক, দোকানের কর্মী, স্কুল শিক্ষিকার পর এ বার ব্যাঙ্ক ম্যানেজার। ফের জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে খুন হলেন এক সংখ্যালঘু হিন্দু। বৃহস্পতিবার কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন রাজস্থানের বাসিন্দা একজন ব্যাঙ্ক ম্যানেজার। রাজস্থানের বাসিন্দা ওই ব্যাঙ্ক ম্যানেজার কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এনডিএ সরকারের নিন্দা করে গেহলট টুইটারে লিখেছেন, কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এনডিএ সরকার।

বৃহস্পতিবার কুলগাম জেলার আরেহ মোহনপোরায় এল্লাকি দেহাতি ব্যাঙ্কের ভিতরে ঢুকে বিজয় কুমার নামে ওই ব্যাঙ্ক ম্যানেজারকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। বিজয় আদতে রাজস্থানের বাসিন্দা। এই নিয়ে কাশ্মীরে গত তিন সপ্তাহে চার জন সংখ্যালঘুকে খুন করল জঙ্গিরা। অশোক গেহলট টুইট করে লিখেছেন, “জম্মু ও কাশ্মীরের কুলগামে কর্মরত রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারের হত্যা অত্যন্ত নিন্দনীয়। এনডিএ সরকার কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় সরকারের উচিত কাশ্মীরের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা।”

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top