News Flash

  • Home
  • খেলা
  • Match Abandoned Due To Rain : অমরপুরে বাখসা ও বিবেকানন্দ ক্লাবের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
Image

Match Abandoned Due To Rain : অমরপুরে বাখসা ও বিবেকানন্দ ক্লাবের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুন।। অমরপুরের ক্রিকেট ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। খেলা ছিল বয়া-খা-বাখসা ক্লাব এবং বিবেকানন্দ ক্লাবের মধ্যে। অমরপুরের রাঙ্গামাটি গ্রাউন্ডে দর্শকের আগমনও ঘটেছিল। এক ইনিংস খেলা শেষ হতেই বিপত্তি বয়ে আনে বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি থামলেও ম্যাচ পুনরায় শুরু করার সুযোগ ঘটে নি। পরিত্যক্ত ম্যাচ থেকে দু’দল পয়েন্টের ভাগ পেয়েছে। খেলার শুরুতে টস জিতে বয়া-খা-বাখসা ক্লাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। বিবেকানন্দ ক্লাবকে আমন্ত্রণ জানায় প্রথমে ব্যাটিং করার জন্য। খেলা শুরুতে দেরি হয়েছিল বলে এমনিতেই ওভার কমিয়ে ৩৭ করা হয়েছিল। সীমিত ৩৭ ওভারে বিবেকানন্দ ক্লাব ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে দেবোত্তম ঘোষের ৪৮ রান, ইমরান হোসেনের ৩২ রান এবং শাকিল হোসেনের ২৩ রান উল্লেখ করার মতো। বয়া-খা-বাখসা ক্লাবের বিশ্বজিৎ জমাতিয়া ৩৩ রানে তিনটি উইকেট তুলে নেয়। এছাড়া, বীরলাল জমাতিয়া ও নববীর জমাতিয়া একটি করে উইকেট পেয়েছে। জবাবে বয়া-খা-বাখসা ক্লাব যেই ব্যাট করতে যাবে এমন সময় মুষলধারে বৃষ্টিতে খেলা ভেস্তে যায়। পরিত্যক্ত ম্যাচের কারণে দু’দলকে ২-২ করে পয়েন্ট দেওয়া হয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top