News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested: গরু চুরি করতে এসে ধৃত যুবক, উত্তম মধ্যম দিয়ে উত্তেজিত জনতা তুলে দিল পুলিশে
Image

Arrested: গরু চুরি করতে এসে ধৃত যুবক, উত্তম মধ্যম দিয়ে উত্তেজিত জনতা তুলে দিল পুলিশে

অমরপুর, ২ জুন : গরু চুরি করতে এসে স্থানীয়দের হাতে উত্তম মধ্যম খেল এক যুবক। অমরপুর বীরগঞ্জ থানার ২ নং সুকান্ত কলোনি এলাকায় ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, এলাকার একটি বাড়ি থেকে  গরু চুরি করতে এসেছিল ঐ যুবক। তাকে গরু নিয়ে পালিয়ে যেতে দেখে হাতেনাতে আটক করে কয়েকজন এলাকাবাসী। পরে উত্তেজিত জনতা চড়াও হয় ওই যুবকের উপর। তাকে মারধর করেন স্থানীয়রা।যদিও পরবর্তী সময়ে  বীরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ওই যুবকটিকে আটক করে নিয়ে গেছে। ওই ঘটনায় একাংশ বুদ্ধিজীবি মহলের দাবি, এভাবে স্থানীয়রা আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর করা উচিত নয়। চোর সন্দেহে ধৃত ব্যক্তিকে মারধরের ঘটনায় অতীতে মৃত্যুও হয়েছে। সভ্য সমাজে এধরনের আইন উলঙ্ঘনের ঘটনা কোনো ভাবেই কাম্য নয় বলে দাবি একাংশের।

Releated Posts

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top