News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Bridge Collapse : স্টিল ব্রীজ ভেঙ্গে যান দুর্ঘটনায় তিন জনের মৃত্যু, আহত নয়
Image

Bridge Collapse : স্টিল ব্রীজ ভেঙ্গে যান দুর্ঘটনায় তিন জনের মৃত্যু, আহত নয়

কাঞ্চনপুর(ত্রিপুরা), ১ জুন (হি. স.) : গাছের লগ বোঝাই গাড়ি স্টিল ব্রীজে উঠতেই দুর্ঘটনা ঘটেছে। ব্রীজ ভেঙ্গে গাড়ি নীচে পড়েছে। তাতে, তিনজনের মৃত্যু এবং নয় জন গুরুতরভাবে আহত হয়েছেন। কাঞ্চনপুর মহকুমায় ওই ঘটনায় দুর্বল ব্রীজ এবং চালকের অসবধানতাকে দায়ী করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আজ সকালে গাছের লগ বোঝাই টিআর-০২-এ-১৫২৭ নম্বরের গাড়ি মাছমারা থেকে লালজুরি যাচ্ছিল। পথে স্টিল ব্রীজে উঠতেই দুর্ঘটনা ঘটেছে। ব্রীজ ভেঙ্গে ওই গাড়ি নীচে পড়েছে। নেতাজী নগরের বাসিন্দা ভাগ্য চাকমা(২৮) ও রঞ্জিত চাকমা(৩২) এবং গাড়ির চালক কুমারঘাটের বাসিন্দা অরুণ নাথ(৪২) দুর্ঘটনায় মারা গেছেন। আহত হয়েছেন নয়জন। তাঁদের ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কাঞ্চনপুর মহকুমা শাসক শুভাশীষ আচার্য এবং কাঞ্চনপুর থানার ওসি কৃষ্ণধন সরকার ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনায় নিহত তিনজনকে লালজুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা হয়েছে। আহতদের ধর্মনগর হাসপাতালে চিকিত্সা চলছে।স্থানীয়দের বক্তব্য, ওই স্টিল ব্রীজ বেশ কয়েক বছর পূর্বে নির্মিত হয়েছে। কিন্ত, গত কয়েক বছর ধরে ওই ব্রীজের সংস্কার হয়নি। তবে, গাড়ির চালক ব্রীজের অবস্থা অনুমান না করেই ভারী ওজন নিয়ে যাওয়ার সময় বিপত্তি ঘটেছে। আপাতত, ওই ব্রীজ দিয়ে যাতায়াত বন্ধ রাখা হয়েছে। সংস্কার কার্য সম্পন্ন হওয়ার পর পুণরায় ওই ব্রীজ দিয়ে যাতায়াত শুরু হবে বলে দাবি প্রশাসনিক আধিকারিকের।

Releated Posts

নীতি আয়োগের সঙ্গে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের বৈঠক, উন্নয়ন ও অবকাঠামোয় জোর

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের উন্নয়ন অগ্রাধিকার, উদ্ভাবনী উদ্যোগ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীদের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top