News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Agartala : আগরতলায় জগন্নাথবাড়ি রোডে আগুনে পুড়ল দোকান
Image

Agartala : আগরতলায় জগন্নাথবাড়ি রোডে আগুনে পুড়ল দোকান

আগরতলা, ১ জুন৷৷ রাজধানী আগরতলা শহরের জগন্নাথ বাড়ি রোডে গতকাল গভীর রাতে বিধবংসী অগ্নিকান্ডে একটি দোকান পুড়ে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ 

জানা গেছে, গভীর রাতে জগন্নাথবাড়ি রোড এলাকার একটি দোকানের ভেতর থেকে ধুয়া বের হতে দেখে স্থানীয়রা ছুটে আসেন৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে৷ দমকল বাহিনীর জওয়ানরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনেন৷ তবে শাটার লাগানো দোকান ঘরের ভিতরে ঢুকতে গিয়ে অনেকটা দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল৷ 

দমকল বাহিনীর জওয়ানরা যখন শাটার কেটে ভিতর আগুন নেভানোর চেষ্টা করেন ততক্ষণে দোকানের জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে গেছে৷ অবশ্য দমকল বাহিনীর তৎপরতার ফলে পার্শবর্তী দোকানপাট আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে৷ কিভাবে গভীর রাতে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত৷ পুলিশ এবং দমকল বাহিনী ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ গভীর রাতে রাজধানী আগরতলা শহরের জগন্নাথ বাড়ি রোডে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top