News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Suicide : ফাঁসিতে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী
Image

Suicide : ফাঁসিতে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

বক্সনগর, ১ জুন৷৷ রাজ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও অল্প বয়সী যুবক-যুবতী ফাঁসিতে আত্মহত্যা করছেন৷ এক মাধ্যমিক পরীক্ষার্থী স্কুল ছাত্রী আত্মঘাতী হয়েছে৷ ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন কমলনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়৷

জানা গেছে, সোনামুড়া থানাধীন বক্সনগর ব্লকের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকার ফরিদ মিয়ার একমাত্র কন্যা মাধ্যমিক পরীক্ষা দেওয়া ঝর্না আক্তার(১৭) বুধবার বিকালে বাড়ির নিজ ঘরে তার ওড়না দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেন৷ ঝর্না আক্তারের মা এই বিষয়টি প্রথমে দেখতে পান৷ সাথে সাথেই খবর দেওয়া হয় সোনামুড়া থানার পুলিশকে৷ ঘটনার খবর পেয়ে আধ ঘন্টা পরও পুলিশ না আসায় পরে এলাকার লোকজন এসে বিষয়টি দেখতে পেয়ে মেয়েটিকে বাঁচানোর জন্য ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অরিন্দম দাস নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন৷ তবে কি কারণে মাধ্যমিক পরীক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই বিষয়ে স্পষ্ট জানা যায়নি৷ পরিবারের দাবি, সম্প্রতি ঝর্নার এক বান্ধবী পালিয়ে যাওয়ার ঘটনায় ঝামেলা হয়েছিল৷ ধারণা করা হচ্ছে, ওই ঘটনায় বকাবকির জন্যই ওই নাবালিকা আত্মহত্যা করেছে।

Releated Posts

হারানো-চুরি যাওয়া ১৩ মোবাইল উদ্ধার, স্বাধীনতা দিবসে মালিকদের হাতে তুলে দিল মেলাঘর থানা

মেলাঘর, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ মুহূর্তে এক অনন্য মানবিক উদ্যোগ নিল মেলাঘর থানা। হারিয়ে যাওয়া ও…

ByByReshmi Debnath Aug 16, 2026

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধা ও হামলার অভিযোগে থানায় মামলা ও মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন

বক্সনগর, ১৬ আগস্ট:  দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতিকালে বাধা প্রদান এবং সিপিআই(এম) কর্মীদের উপর…

ByByReshmi Debnath Aug 16, 2026

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top