News Flash

  • Home
  • খেলা
  • Cricket In Amarpur : অমরপুরে ক্রিকেট জমজমাট‌ : রাহুলের বিধ্বংসী বোলিংয়ে দেবার্পিত জয়ী
Image

Cricket In Amarpur : অমরপুরে ক্রিকেট জমজমাট‌ : রাহুলের বিধ্বংসী বোলিংয়ে দেবার্পিত জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুন।। অমরপুরে সিনিয়র লিগ ক্রিকেট টুর্নামেন্ট জমজমাট হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে সহজ জয় পেলো দেবার্পিত ক্রিকেট আকাদেমি। ৭ উইকেটে পরাজিত করলো আজাদ হিন্দ ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাহুল দাসের বিধ্বংসী বোলিংয়ে জয় সহজ করে দেয় দেবার্পিত ক্রিকেট আকাদেমির। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে আজাদ হিন্দ ক্লাবের গড়া ১০১ রানের জবাবে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ১২.‌৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের রাহুল দাস ৫ উইকেট পেয়েছেন। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার হিসাবে বেছে নেওয়া হয় রাহুলকে। বুধবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে রাহুল দাসের বিধ্বংসী বোলিংয়ের সামনে ৪০.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০১ রান করতে সক্ষম হয় আজাদ হিন্দ ক্লাব। দল অতিরিক্ত খাতে যদি সর্বোচ্চ ৩২ রান না পেতো তাহলে দলীয় স্কোর সম্ভবত ৭০ রানের গন্ডি পার হতো না। এছাড়া দলের পক্ষে রাহুল চন্দ্র শীল ৬৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং বিক্রম দাস ৮১ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দেবার্পিত ক্রিকেট আকাদেমির পক্ষে রাহুল দাস (‌৫/‌২১), প্রদীরাম রিয়াং (‌২/‌১২) এবং তমাল সরকার (‌২/‌২৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ১২.‌৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সুবিমল নাথ ‌‌‌২৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ (‌অপ:‌), উজ্জ্বল দাস ৩৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ এবং রাহুল সরকার ৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। আজাদ হিন্দ ক্লাবের পক্ষে শুভঙ্কর দাস (‌২/‌২২) সফল বোলার। ‌‌‌

Releated Posts

এমএলসি-তে প্রথমবার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, উচ্ছ্বসিত শাহরুখ খান

মুম্বই, ১৯ জুলাই (আইএএনএস): মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ প্রথমবারের মতো শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ…

ByByNews Desk Jul 19, 2026

‘বিশ্বকাপে খেলা অসম্ভব নয়, এটা রকেট সায়েন্স নয়’: ভারতের ফুটবলের রোডম্যাপ জানালেন শাজি প্রভাকরণ

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখনই ভারতের ফুটবল ভবিষ্যৎ নিয়ে…

ByByNews Desk Jul 19, 2026

বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা: মেসি-ভক্তদের ভোর ৪টা পর্যন্ত ক্যাফেতে খেলা দেখার আহ্বান দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ আরও বাড়াতে বিশেষ বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jul 18, 2026

‘প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ ছিল’, জাপান ওপেনের ফাইনালে উঠে বললেন পিভি সিন্ধু

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): জাপান ওপেন ২০২৬-এর মহিলা এককের ফাইনালে উঠে নিজের একাগ্রতা, মানসিক দৃঢ়তা এবং কোচের পরামর্শকেই…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top