News Flash

  • Home
  • খেলা
  • এশিয়া কাপ হকি : জাপানকে ১-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল ভারত
Image

এশিয়া কাপ হকি : জাপানকে ১-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল ভারত

জাকার্তা, ১ জুন(হি.স) : এশিয়া কাপ হকিতে জাপানকে ১-০ ব্যবধানে হারিয়ে দিল ভারত। জাপানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত।

ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে স্পোর্টস কমপ্লেক্স হকি স্টেডিয়ামে জাপানের বিরুদ্ধে ১-০ গোলে জয় বাছাই করে ভারতীয় পুরুষ হকি দল এশিয়া কাপ ২০২২-এ ব্রোঞ্জ পদক জিতেছে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করায় ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছিল ভারতের। কিন্তু পরের দিনই নতুন উদ্যমে ব্রোঞ্জ পদকের ম্যাচে নামে ভারত। প্রথমার্ধেই এক গোলে এগিয়ে যায় ভারত। সেই গোল শোধ করতে পারেনি জাপান। প্রসঙ্গত, গ্রুপ পর্বে ৫-২ ফলে জাপানের কাছে হেরে গিয়েছিল ভারত।


ম্যাচের শুরু থেকেই আক্রমণ করতে শুরু করে ভারত। প্রথম কোয়ার্টারেই ভারতকে এগিয়ে দেন রাজকুমার পাল। যদিও কিছুক্ষণ পরেই পেনাল্টি কর্নার পেলেও গোল করতে পারেননি ভারতের অধিনায়ক বীরেন্দ্র লাখরা। কিন্তু তাতে সমস্যা হয়নি। দাপটের সঙ্গে ম্যাচের প্রথম কোয়ার্টার শেষ করে ভারতীয় দল। জাপান আক্রমণ করলেও সহজেই বিপক্ষকে ভোঁতা করে দেন উত্তম সিংরা।

দ্বিতীয় কোয়ার্টারে বল দখলের লড়াইতে বেশ এগিয়ে যায় জাপান। কিন্তু বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে তারা। পরপর দু’টি পেনাল্টি কর্নার পেলেও গোল করতে পারেননি জাপানের খেলোয়াড়রা। কিন্তু বারংবার গোল করতে মরিয়া চেষ্টা করেন জাপানি ফরোয়ার্ডরা। কোনও মতে তাদের ঠেকিয়ে রাখেন ভারতীয় ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে ম্যাচ জেতে ভারত। যদিও গতবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

Releated Posts

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top