News Flash

  • Home
  • খেলা
  • Cricket : উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেটে ওপিসি-কে হারিয়ে অরুণাচল জয়ী
Image

Cricket : উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেটে ওপিসি-কে হারিয়ে অরুণাচল জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুন।। উদয়পুরে ক্রিকেট টুর্নামেন্ট জমজমাট পর্যায়ে। আজ, বুধবার উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অরুণাচল সংঘ দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে ওপিসি-কে ২১ রানের ব্যবধানে। উদয়পুরের জামজুড়ি মাঠে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ওপিসি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। অরুণাচল সংঘকে আমন্ত্রণ জানায় প্রথমে ব্যাটিংয়ের জন্য। ৩১.১ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে অরুণাচল ৮৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অনুপ ভৌমিক সর্বাধিক ৩০ রান পায়। মিস্টার এক্সট্রা ১৩ রান না এনে দিলে অরুণাচলের অবস্থা সঙ্গীন হতো। ওপিসি-র বোলার সুবল চৌধুরী ২০ রানে এবং জয়ন্ত দেবনাথ ২২ রানে তিনটি করে উইকেট তুলে নেয়। এছাড়া, ইন্দ্রজিৎ পাল ১৬ রানে ২টি এবং ইউনুস মিয়া ১টি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ওপিসি ১৫.১ ওভার খেলে ৬৩ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে নীলোৎপল ব্যানার্জি সর্বাধিক ২১ রান পেলেও অরুণাচল সংঘের বোলারদের দাপটে ওপিসি-র ব্যাটার্সরা তেমন নৈপুণ্য দেখানো দূর অস্ত, উইকেটেই দাঁড়াতে পারেনি। সমর দেবনাথ একাই পাঁচটি উইকেট তুলে নেয় মাত্র 9 রানের বিনিময়ে। এছাড়া অনুপ ভৌমিক ১৭ রানে তিনটি এবং সম্রাট বিশ্বাস ৩৭ রানে দুইটি উইকেট পেয়েছে। লো স্কোরিং ম্যাচ হলেও অরুণাচল সংঘ ২১ রানের ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়েছে।

Releated Posts

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top