News Flash

Image

এসিড পান করে মহিলা আত্মঘাতী

আগরতলা, ৩১ মে : টাকারজলায় এসিড পান করে মৃত্যু হয়েছে এক জনজাতি মহিলার। তাঁর নাম সম্পত্তি দেববর্মা।

জানা গেছে, সোমবার নিজ বাড়িতে এসিড পান করেন ওই মহিলা। রাবার শিট তৈরি করার জন্য বাড়িতে এসিড মজুত রাখা হয়েছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঘরে মজুত রাখা ওই এসিড পান করে ওই মহিলা আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি পরিবারের সদস্যদের। এসিড পান করার বিষয়টি নজরে আসতেই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে তাকে টাকারজলা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশংকাজনক হওয়ায় টাকারজলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।কি কারণে ওই মহিলা এসিড পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে বিষয়ে পরিবারের তরফ থেকে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ওই মহিলা এসিড পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। টাকারজলা থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এসিড পান করে মহিলার আত্মহত্যার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top